কলকাতা , ৫ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ আবার উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর আজ কলকাতা ও সঙ্গলগ্ন জেলার বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠক করে। স্বাস্থ্য ভবনের ওই বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে ফের দ্রুত কভিড বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার পিপিইর মত সরঞ্জামের যোগান ঠিক রাখতে বলা হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে খবর। করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলিকে ফের আগের মতো পরিস্থিতির সঙ্গে তৈরি থাকতে বলেছে স্বাস্থ্যভবন। অন্যদিকে করোনা চিকিৎসায় নেওয়া অনেক বেসরকারি হাসপতাল করোনা পরিস্থতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ছেড়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে সরকার ফের সেগুলিকে করোনা চিকিৎসার জন্য নিতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করে করোনা একাধিক বিষয়ে নজর দিতে বলেছিলেন। ১০০ শতাংশ মাস্কের ব্যবহার, করোনা রোখার পরিকাঠামোয় উন্নতি ও সরকারি-বেসরকারি দুই হাসপাতালেই শয্যা বৃদ্ধির কথা বলেছেন তিনি।
Related Articles
কোভিড আক্রান্তদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা যাবে না , এই দাবিতে বিক্ষোভ হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ২৮ জুলাই:- কোয়ারেন্টিন সেন্টারে আজ থেকে কোভিড আক্রান্ত রোগীদের ভর্তি করা হবে প্রশাসনের এই সিদ্ধান্ত জানতে পেরেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে হাওড়ার নিশ্চিন্দা আনন্দনগরের একটি বেসরকারি এডুকেশন সেন্টারে। মহিলা সহ এলাকার প্রায় শ’খানেক বাসিন্দা সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ওই এডুকেশন সেন্টারকে ইতিমধ্যেই কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। তা নিয়ে কোনও সমস্যা তৈরি না হলেও […]
১ ফেব্রুয়ারি ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কলকাতা ,২৮ জানুয়ারি;- একাধিক সরকারি কর্মসূচি ও দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ১ ফেব্রুয়ারি ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর,মুখ্যমন্ত্রী ১ ফেব্রুয়ারি দুপুরের বিমানে শিলিগুড়ি পৌঁছবেন। সেখানে ২ তারিখ এক প্রশাসনিক সভায় তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। ফালাকাটাতেও মুখ্যমন্ত্রীর এক প্রশাসনিক সভা করার কথা। […]
রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের মামলায় রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইলো কলকাতা পুলিশ।
কলকাতা, ৪ মে:- রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মামলায় রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ৷ রাজভবনের ওসির কাছে এই ফুটেজ চাওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর ৷পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) […]









