হুগলি , ৫ এপ্রিল:-তৃতীয়বার জেতার পর চতুর্থবারের জয়ের লক্ষ্যে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায় । প্রতিদিন সকাল থেকে হুগলি শ্রীরামপুর কেন্দ্রের বিভিন্ন এলাকা প্রচার চালাচ্ছেন জনদরদি এই প্রার্থী। রিশরা শ্রীরামপুর এবং কিছু পঞ্চায়েতে এলাকা নিয়ে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র। এইসব এলাকার মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তিনি। কখনো বা পায়ে হেঁটে বা হুড খোলা গাড়িতে করে প্রচারে অংশ নিচ্ছেন। ভোটার দের কাছে তুলে ধরা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের শাসনকালের উন্নয়নের খতিয়ান। লক্ষণীয় বিষয় এবারে তার প্রচারে যারা সামনে আসছেন তাদের অধিকাংশ মহিলা এবং যুবক। তারাই তার লড়াইয়ের মূল সঙ্গী। ডাক্তারবাবুর আশা এবারও বাংলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর শহরের মানুষ তাকে বঞ্চিত করবেন না, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে শামিল হয়ে আবার তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারকে মসনদে নিয়ে আসবেন।
Related Articles
বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের জল চুক্তির কড়া বিরোধিতা মমতার।
কলকাতা, ২৪ জুন:- রাজ্যকে অন্ধকারে রেখেই বাংলাদেশের সঙ্গে প্রধানমন্ত্রী গঙ্গা-তিস্তা জল বন্টন চুক্তি করেছেন। যা আগামী দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে […]
শীঘ্রই জিআই তকমা পেতে চলেছে বলাগড়ের নৌ-শিল্প।
হুগলি ৯ ডিসেম্বর:- খুব শীঘ্রই জিআই স্বীকৃতি পেতে চলেছে হুগলির বলাগড়ের নৌকো শিল্প। প্রসঙ্গত উল্লেখ্য গত ৩০০ বছর ধরে হুগলির এই বলাগড়ে নৌকো শিল্পকে কেন্দ্র করে বহু মানুষের জীবিকা নির্ভর করে আসছে। কিন্তু বর্তমান প্রজন্ম ধীরে ধীরে এই নৌকো শিল্প থেকে নিজেদের গুটিয়ে নেওয়ায় প্রাচীন এই শিল্প অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। বলাগড়ের মানুষের দীর্ঘদিনের […]
গঙ্গাসাগর মেলায় জনসমাগম সামাল দিতে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসেছেন। মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন মন্ত্রী ও ১৮ টি দফতরের সচিবেরা বৈঠকে উপস্থিত রয়েছেন। একইসঙ্গে গঙ্গাসাগর মেলা সঙ্গে যুক্ত থাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন ওই বৈঠকে। বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবদের কাছ থেকে মেলার প্রস্তুতি সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পর মুখ্যমন্ত্রী […]











