কলকাতা , ৩ এপ্রিল:- রাজ্যর বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের আগে ভোটের কাজে যুক্ত বেশ কয়েকজন আধিকারিক ও পর্যবেক্ষকের করোনা সংক্রমণ ধরা পড়ায় নির্বাচন কমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। ওইসব আধিকারিকদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তাদের বদলে বিকল্প আধিকারিক নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় দায়িত্ব থাকা এক পর্যবেক্ষক ও দক্ষিণ ২৪ পরগনার এক পর্যবেক্ষকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপরই তড়িঘড়ি তাঁদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে দায়িত্বে আসার পর যেহেতু তাঁদের সংক্রমণ ধরা পড়েছে, নিয়ম মেনে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে আগামী দফা ভোটের আগে রাজ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে বেশ কয়েকজন পর্যবেক্ষকের আসার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে তাদের সফর বাতিল করা হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি কয়েকজন রিটার্নিং অফিসার ও সিইও দফতরের দু’ একজন কর্মীরও করোনা সংক্রমন ধরা পড়েছে।
Related Articles
পুলিশকর্মীর বিরুদ্ধে কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তেজনা কানাইপুরে
হুগলি , ২২ মার্চ:- রক্ষকই যখন ভক্ষক। হ্যা এমন ছবি দেখা গেল কোন্নগরের কানাইপুর বাসাই কলোনি এলাকায়।ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় কানাইপুরে।কানাইপুর বাসাই কলোনির বাসিন্দা কোলকাতা পুলিশের কর্মী সুশান্ত দাস ওরফে টোটোনের বিরুদ্ধে অভিযোগ উঠলো কানাইপুর কলোনির বাসিন্দা এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার। কলেজ ছাত্রী এদিন জানায় সুশান্ত দাস ওরফে টোটোন ওই ছাত্রীকে মেয়েকে […]
হিন্দমোটরের মৃত গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশকে সঠিক তদন্তের নির্দেশ আদালতের,অঙ্গ খুলে নেওয়ার রহস্যে নয়া মোড়
হুগলি , ৫ ডিসেম্বর:- হুগলি জেলার হিন্দমোটরের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর পেটের অসুখে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর গতকাল মৃত্যু হয়।মৃত্যুর পর তার দেহ প্যাকিং করে তার পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর মৌমিতার মৃতদেহ বাড়িতে এনে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পরিবারের। তারা দেখতে পায় তাদের বাড়ির মেয়ের মৃতদেহের শরীরে পেটের পিছন দিকে […]
ভোটের দিন ঘোষণা হতেই কানাইপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ
হুগলি , ১ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভায় ভোট আগামী ১০ই এপ্রিল,তার আগেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শাস্ত্রী নগর, আদর্শনগর, বড়োবহেড়া, বারোজীবি, কলোনি বিভিন্ন এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর টহল। এদিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে ছিলেন কানাইপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। এদিন বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে নেতৃত্ব দেন কানাইপুর ফাঁড়ির […]






