হুগলি , ২ এপ্রিল:- ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে আজই প্রথম নির্বাচনী প্রচার শুরু করলেন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হুডখোলা গাড়িতে চেপে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে প্রার্থী। প্রার্থী ঘোষণার পরেই বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ শুরু হয়েছিল। সদ্য তৃণমূল থেকে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায়। প্রার্থী বদলের দাবিতে অনশনেও বসেছিল বিজেপি কর্মীরা। পরে নেতৃত্বের চাপে আন্দোলন তুললেও প্রার্থীর পাশে কতটা থাকবে এই নিয়ে সংশয় থাকছেই। এদিন সিঙ্গুরের ডাকাতকালী মন্দির থেকে শোভাযাত্রা সহকারে নসিবপুর হয়ে দিয়াড়া পর্যন্ত যায়। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য নির্বাচনে প্রতিদন্দীতা করছে। এবার দেখার ভুমিপুত্র বেচারাম মান্না একদা তার গুরুর পঞ্চমবারের বিজয়রথ থামাতে পারেন কিনা। তার জন্য আমাদের আগামী ২ রা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Related Articles
মাথাভাঙ্গায় বাইসনের তাণ্ডব।
কোচবিহার,২৮ জানুয়ারি:- মঙ্গলবার সকাল থেকেই মাথাভাঙ্গা বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল থেকেই বড় শোলমারী এলাকার পূর্ব এবং পশ্চিম মুকুল ডাঙ্গা ও শিঙি জানি এলাকায় বাইসন তাণ্ডব চালাচ্ছে, খবর পেয়ে বনদপ্তরের মাথাভাঙা রেঞ্জার সহ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে একটি বাইসনকে ঘুম পাড়ানির গুলি দিয়ে ঘায়েল করা […]
রাজ্যের পর্যটন শিল্পকে আরো উন্নত করতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১৪ আগস্ট:- রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার । পর্যটনশিল্পে যারা বিনিয়োগ করবেন তাদের বিশেষ সুবিধা দিতে এক জানালা নীতি মেনে চলার সিদ্ধান্ত নিল প্রশাসন। শনিবার পর্যটন প্রমোশন বোর্ডের বৈঠক মুখ্য সচিব এইচ কে দ্বিবেদি এই সিদ্ধান্ত নিয়েছেন। পর্যটন ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে আলাদা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয়েছে। […]
দিনমজুরকে গণধোলাই দিয়ে ছিনতাই এর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে।
মালদা,৭ ফেব্রুয়ারি:- মদ্যপ অবস্থায় এক দিনমজুর যুবককে গণধোলাই দিয়ে ছিনতাই করার অভিযোগ উঠল 5 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হলদিবাড়ি লাগোয়া বাগান এলাকায়। ঘটনায় প্রকাশ বুধবার রাত্রে হলদিবাড়ির বাসিন্দা পচা দাস হরিশ্চন্দ্রপুর এর একটি মিষ্টির দোকানে কাজ করে বাড়ি ফিরছিল। এই সময় হলদিবাড়ি বাগানে তে তৈরি হওয়া মদের বার এর সামনে কিছু […]







