পশ্চিম মেদিনীপুর , ২ এপ্রিল:- ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপির বুথ এজেন্ট বসায় এক বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হলো বাড়ি, এমনকি মারধর করা হয় মহিলাদের বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির।জানাযায়, চন্দ্রকোনা বিধানসভার গোয়ালশিনি এলাকায় সমীর সাঁতরা নামে এক বিজেপি কর্মী ভোটের বুথ এজেন্ট ছিল, সেই অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় তৃণমূলের ওই দুষ্কৃতীরা বলে তার পরিবারের অভিযোগ। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় গিয়ে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পরিবারের সদস্যদের অভিযোগ এলাকার তৃণমূল কর্মী ইয়াকুব আলী, সফিউল হক এর নেতৃত্বে হামলা চালানো হয়। এমনকি প্রাণের ভয়ে বাড়ি ঢুকতে পারেনি ওই বিজেপি কর্মী বলে পরিবারের দাবি। ঘটনায় এলাকায় দেখা দিয়েছে চরম উত্তেজনা। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের চন্দ্রকোনা থানায়।
Related Articles
তৃতীয় ঢেউ রুখতে মা ও শিশুদের সুরক্ষার ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২২ আগস্ট:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ রুখতে মা ও শিশুদের সুরক্ষার ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। অতিমারীর তৃতীয় ছোবল আঘাত হানতে পারে শিশুদের ওপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভবিষ্যৎ বাণীর প্রেক্ষিতেই গর্ভবতী মহিলা, মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষার বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিয়ে শনিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্য […]
পরিতক্ত বাড়িতে বোমা উদ্ধারে চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ৩ আগস্ট:– চুঁচুড়া আনন্দমঠে একটি পরিতক্ত ঘরে এগারোটি বোমা পরে থাকায় চাঞ্চল্য! এলাকার এক বাসিন্দা মমতা রায় ভৌমিক ঝিঁঙে তুলতে গিয়ে দেখতে পান। স্থানীয়রা জানতে পারে চাঞ্চল্য ছড়ায়। বাসিন্দাদের অভিযোগ কেউ বোমা রেখে গেছে নয়ত পরিত্যক্ত ঘরে তৈরি হতো হত বোমা। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। চুঁচুড়া থানার পুলিশ হাজির হয় […]
ত্রিপল নিয়ে বচসার জেরে সরকারি আধিকারীককে মারধোর , দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিডিও।
হুগলি , ২৬ জুন:- ত্রিপল চাওয়া নিয়ে বচসার জেরে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে মারধোরের অভিযোগ তৃনমূল কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনা বলাগড় ব্লকের। গতকাল মন্ত্রী ইন্দ্রনীল সেন বলাগড়ের সবুজ দ্বীপ পরিদর্শনে যান। সেখানে জেলা শাসক,বলাগড় ব্লকের বিডিও সহ আধিকারীরাও গিয়েছিলেন। সবুজ দ্বীপে যাওয়ার সময় পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মন্ডল ও কাশিনাথ হালদার বিডিএমও শ্রীমন্ত দের কাছে […]







