হুগলি , ২ এপ্রিল:- ঝাড়খণ্ডের পালাম থেকে আটটি পিস্তল ও ২৯৭ রাউন্ড গুলি নিয়ে আসার সময় বৃজ কিশোর তিওয়ারি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ডানকুনি টোল প্লাজার কাছে ধরা পড়ে যায় সে। সিআইডি ও ডানকুনি থানার পুলিশের নাকা তল্লাশির সময় ধরা পড়ে সে। পুলিশ সূত্রের খবর এই গুলি নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতায়। সুত্রের খবর এর আগেও তিনবার সে নিয়ে আসে অস্ত্র। নির্বাচনে সন্ত্রাসের জন্য বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে আসছিল কিনা জিঙ্গাসাবাদ করছে সি আই ডি।
Related Articles
পল্লবীকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, দাবি অভিনেত্রীর পরিবারের।
হাওড়া, ১৬ মে:- “পল্লবী আত্মহত্যা করতে পারেনা। যদি আত্মহত্যা করেও থাকে তাহলে তা করতে বাধ্য করা হয়েছে। আসল দোষীর শাস্তি চাই।” মিডিয়ায় প্রতিক্রিয়ায় এমনই জানালেন অভিনেত্রীর পরিবার। পরিবারের দাবি, সাগ্নিকের আগে থেকেই অন্য একজন মহিলার সঙ্গে রেজিস্ট্রি ছিল। সেটা পল্লবী জানত না। এমনকি, পল্লবীর অনুপস্থিতিতে ওই মহিলা সাগ্নিকের ফ্ল্যাটে আসত বলেও পরিবারের দাবি। উল্লেখ্য, রবিবার […]
আমফানে শুধু মাত্র কৃষি ক্ষেত্রেই মোট ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৫৯০ কোটি টাকা হুগলিতে।
শুভজিৎ ঘোষ,২৩ মে:- এখনো জলের তলায় ধান, তিল বাদাম,ব্যাপক ক্ষতির মুখে তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীরা। ধান,তিল বাদাম সহ অন্যান্য সবজির ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকার উপর।প্রাথমিক ভাবে ব্লক অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এলাকার ৮০০ হেক্টরের উপর জমির ধান , তিল ,পাঠ বাদাম এখনো জলের তলায়। মুখ্যমন্ত্রীর কাছে চাষীদের […]
ইডির তল্লাশি হাওড়ায়।
হাওড়া, ২০ জুন:- দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় ইডি’র তল্লাশি অভিযান এবার হাওড়ায়। হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা মনোজ দুবের বাড়িতে বৃহস্পতিবার সকালে আসেন ইডি’র আধিকারিকরা। মোট ৫ জনের একটি দল সেখানে আসেন। জানা গেছে, ব্যবসায়ী মনোজ দুবের ভাইয়ের বিরুদ্ধেই মূলতঃ অভিযোগ। অনলাইনে ফোনের মাধ্যমে সার্ভার ক্রাইম, আর্থিক তছরুপ, লরি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন […]










