হাওড়া , ২ এপ্রিল:- নির্বাচনের দ্বিতীয় দফায় গতকাল নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোটের পর বাংলায় তৃতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে আগামী ৬ এপ্রিল। এর আগে আজ শুক্রবার দুপুরে হাওড়ায় এসে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। এদিন মধ্য হাওড়ায় বিজেপির প্রার্থী সঞ্জয় সিং এর সমর্থনে রোড শো করেন বলিউডের সুপারস্টার অভিনেতা মিঠুন। দুপুর ৩-২০ নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়। এরপর প্রায় কয়েক কিমি রাস্তা রোড শো করেন পর্দার ‘ফাটাকেষ্ট’। গাড়িতে রোড শো থেকেই জনসংযোগ করেন মিঠুন। প্রিয় নায়ককে দেখতে এদিন ভিড় জমান বহু মানুষ। এদিন রীতিমতো মহাগুরু স্টাইলেই দেখা যায় মিঠুনকে। চোখে সানগ্লাস, গলায় উত্তরীয় পরিহিত মিঠুন রাস্তার দু’ধারে অপেক্ষারত মানুষের সঙ্গে করজোড়ে শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরতলা পর্যন্ত হবে এই রোড শো।
Related Articles
পঞ্চায়েতের আগে ভাঙন পদ্ম শিবিরে, বিজেপি তৃণমূলে যোগ হাওড়ায়।
হাওড়া, ১১ জুন:- পঞ্চায়েত ভোটের ঠিক আগেই ভাঙন ধরলো পদ্ম শিবিরে। হাওড়ার বাগনানে বিজেপির কয়েক’শো কর্মী দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর মনোনয়নপত্র দাখিলের তৃতীয় দিনে এদিন বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে কার্যত মাষ্ট্রার স্ট্রোক দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রচারের প্রথম রবিবারেই বাগনান কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কয়েক’শো বিজেপি কর্মী […]
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন যশবন্ত সিনহা।
কলকাতা, ২১ জুন:- আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা সম্মত হয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে একথা জানা গিয়েছে। যশবন্ত সিনহা নিজেও আজ এক টুইটে এই ইঙ্গিত দিয়ে বৃহত্তর স্বার্থে রাজনীতির সংশ্রব ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে টুইটারে যশবন্ত সিনহা লিখেছেন, […]
আমফান ঝড়ের টাকা আত্মসাৎ প্রতিবাদ করলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
নদীয়া , ১৬ জুন:- আমফান ঝড়ের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল, প্রতিবাদ করতে গেলে এক বিজেপি কর্মীকে মারধর করে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, নবলা গ্রাম পঞ্চায়েতের তালতলা পাড়ার পঞ্চায়েত সদস্য অভিমুন্য দাস এবং আরো এক সদস্যের স্বামী বিরুদ্ধে অভিযোগ ওঠে […]








