কলকাতা , ২ এপ্রিল:- এদিন বালুরঘাটের একটি বেসরকারি লজে তৃণমূলের তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কু ও হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্র কে নিয়ে বৈঠক করেন অর্পিতা ঘোষ। বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে হরিরামপুরের প্রার্থী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বিধানসভায় প্রার্থী হতে পারেন বলে যে অপপ্রচার চালাচ্ছে বিজেপি, তার প্রতিবাদ করি। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জিতবেন, ফলে অন্য আসনে লড়ার কোনো বিষয় নেই। বিজেপি অপপ্রচারের মাধ্যমে পরবর্তী ছয় দফা ভোটে প্রভাব ফেলতে চাইছে। অপরদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ সল্প সঞ্চয়ে সুদের হার কমানো এবং তরিঘরি তা প্রত্যাহার করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কটাক্ষ করেন। অপরদিকে, অর্পিতা ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও গতকাল যে ঘটনা ঘটেছে, তাতে, ফ্রী ও ফেয়ার ইলেকশনে নির্বাচন কমিশন ব্যর্থ।
Related Articles
সরস্বতী পুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর।
হুগলি,৩১ জানুয়ারি:- সরস্বতী পুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম লীলেশ রাজবংশী (৫)। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত কাপাসডাঙ্গা ৩ নম্বর গেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ৩নম্বর গেটের একটি খোলা মাঠে কাপাসডাঙ্গা রাজ সংঘের সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষে গতকাল রাতে সেখানে বিভিন্ন প্রতিযোগীতা এবং […]
এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম চমকে দিয়েছেন
প্রসেনজিৎ মাহাতো , ২৩ নভেম্বর:- এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালের বাবা শিবুরাম কোটাল আপ্লুত ছেলে ইতিহাসে নাম তোলায়। জানতেন, দলের পঁাচ অধিনায়কের মধ্যে ছেলের নাম রয়েছে। কিন্তু তা বলে যে এটিকে মোহনবাগানের আইএসএলে অভিষেকেই ছেলে অধিনায়ক হবেন, এটা জানা ছিল না। রোজকারের মতো ছেলের খেলা দেখতে টিভি খুলে বসেছিলেন। ‘ক্যাপ্টেনের আর্মব্যান্ড’ পরে রিন্টু (প্রীতমের ডাকনাম) […]
মাহেশ পর্যটন কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে।
হুগলি, ৯ নভেম্বর:- ৬২৮ বছরের প্রাচীন মাহেশের জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্রের দ্বিতীয় দফার কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ২০১৯ সালে রথযাত্রার দিন মাহেশে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশের জগন্নাথ মন্দিরের জীর্ণ অবস্থা দেখে খুবই ব্যথিত হন, এবং তিনি সেই রথযাত্রার মঞ্চ থেকে ঘোষণা করেন শ্রীরামপুরের মাহেশ গ্রামকে পর্যটন মানচিত্রে তুলে আনা […]







