কলকাতা , ২ এপ্রিল:- গতকাল নন্দীগ্রামের বয়াল মক্তব ভোট কেন্দ্রের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট জমা পড়েছে। কমিশন সূত্রে খবর,সেই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে উত্তপ্ত পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার বয়ালে ভোটগ্রহণ ব্যহত হয়নি। এই কেন্দ্রে ছাপ্পা ভোট পড়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুঘণ্টা আটকে পড়েন । সেখানে ভোটে কারচুপি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সেখানকার ঘটনাপ্রবাহ সম্পর্কে রিপোর্ট তলব করে। এব্যাপারে কমিশনের দুই পর্যবেক্ষক যে রিপোর্ট দিয়েছেন সেখানে ভোটে কারচুপির অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।
Related Articles
আফগানিস্তানে আটকে পড়া বাংলার মানুষদের ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তরাই এলাকার দু’শোর বেশি মানুষ আফগানিস্তানে আটকে রয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন প্রত্যেকেরই সেখানে ভাল রয়েছেন। তাদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী বিদেশমন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও মুখ্যমন্ত্রী এই দিন জানান। তালিবানরা ক্ষমতা দখল করার পর যেসব […]
রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানই এখন প্রধান লক্ষ্য – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২০ এপ্রিল:- রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নিউটাউনের কনভেনশন সেন্টারে আজ ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, রাজ্য সরকার কৃষি এবং শিল্পকে দুই বোনের মত মর্যাদা দেয়। কৃষিতে ইতিমধ্যেই এরাজ্য যথেষ্ট সফল। তাই এখন শিল্পায়নই তার প্রথম এবং প্রধান লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিল্পের […]
করোনা সংক্রমণে সরকারি হসপিটালে কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্য সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সরকারি হাসপাতালের কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোতে আরও এক হাজার আটশো চব্বিশটি শয্যা বাড়ানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে এম আর বাঙ্গুর হাসপাতাল ২৭২টি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৩৬০টি, বেলেঘাটা আইডি তে ১৫০ টি, চিত্তরঞ্জন ক্যান্সার […]







