হাওড়া , ৩১ মার্চ:- বুধবার বালিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে রোড শো’তে অংশ নিলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন লিলুয়া সূর্যনগর থেকে লিলুয়া ব্রিজ পর্যন্ত ওই রোড শো’র আয়োজন করা হয়। অভিনেত্রী সাংসদকে দেখতে এদিন রাস্তার দু’পাশে মানুষের ভীড় ছিল নজর কাড়ার মতো। লিলুয়া সূর্যনগর এসবিআই ব্যাঙ্ক থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন প্রচার হয়। মিমি চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,”প্রতিদিনই প্রচারে যাচ্ছি। মানুষের ভালোবাসা, অভিনন্দন, আগ্রহ দেখতে পাচ্ছি। এই গরমের মধ্যেও মানুষের ঢ্ল নামছে প্রতিটি জায়গায়। মানুষ নিশ্চয়ই দিদির পাশে ছিলেন। আগামী দিনেও থাকবেন।” বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী কে বারমুডা পরার নিদান দিয়ে যেভাবে বিতর্কে জড়িয়েছেন তা নিয়ে এদিন প্রশ্ন করা হলে মিমি চক্রবর্তী বলেন, “আমি একজন নারী হয়ে আরেকজন নারীর পাশে দাঁড়াতে পারি।” বাকি আর কিছু বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চাননি।
Related Articles
আট পেয়ে ছাগল দেখতে মানুষের ঢল বনগাঁয়।
বনগাঁ, ১৭ জুলাই:- অবিশ্বাস্য হলেও সত্যি আটটি পা নিয়ে জন্মানো ছাগল, দূরদূরান্ত থেকে ভিড় করেছে ছাগলের বাচ্চা দেখার জন্য গ্রামের মানুষ। বনগাঁ এলাকার ঘটনা ঘটনাটি বনগাঁ ঘাট বাওড় পঞ্চায়েত এলাকার কালমেঘা এলাকার ঘটনা। স্বভাবত আমরা জানি ছাগলের চারটি পা হয়, কিন্তু এই পরিবার দীর্ঘদিন ধরে ছাগল গরু তাড়া তাড়া পুষে আসছে, এই প্রথম তারা দেখল […]
স্টপেজে না দাঁড়িয়ে ছুটল ট্রেন, হুলস্থূল চুঁচুড়ায়।
হুগলি, ৩ জুলাই:- অবাক করা ঘটনা হাওড়া বর্ধমান মেল শাখায়। ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল যেটা সুপার নামে পরিচিত। গ্যালপিং এই ট্রেনটি শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগরের পর চুঁচুড়ায় দাঁড়ায়। জানা গেছে মঙ্গলবার নির্দিষ্ট সময়ের থেকে দুই মিনিট বিলম্বে অর্থাৎ সন্ধ্যা ৭ টা ২ মিনিটে হাওড়া ছাড়ে ট্রেনটি। যেহেতু গ্যালোপিং ট্রেন শহরতলীর অনেক অফিস যাত্রী এই ট্রেনে বাড়ি […]
সকালের ভারী বৃষ্টিতে ভাসল হাওড়া। সেচমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে পুর কমিশনার,জেলাশাসক, বিধায়করা।
শুক্রবার সকালে প্রাক বর্ষার বৃষ্টিতেই ভাসল হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা। এদিনই বৈঠকে বসেন হাওড়ার জেলাশাসক, পুর কমিশনার, সমবায় মন্ত্রী অরূপ রায়, গ্রামীন এলাকার বিধায়করা সহ অন্যান্য পদাধিকারীরা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই গুরুত্বপূর্ণ বৈঠক করেন তাঁরা। শহরের নিকাশি নালাগুলি প্রধানত কয়েকটি সেচ খালের সাথে যুক্ত। সেই সেচ খালগুলির জলবহন ক্ষমতা কমে গেলে শহরের নিকাশি নালাগুলি […]









