ব্যারাকপুর , ২৯ মার্চ:- হোলি উৎসবকে জনসংযোগের অন্যতম হাতিয়ার করে সোমবার সকাল থেকে বেলা পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে চুটিয়ে গেরুয়া আবির খেললেন ভাটপাড়ার বিজেপি প্রার্থী তথা অর্জুন পুত্র পবন সিং। এদিন তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে হোলি খেলায় অংশ নেওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলে বিভিন্ন প্রান্ত থেকে আগত কার্যকর্তাদের সঙ্গেও হোলি খেলায় মেতে ওঠেন। এদিন নিজেকে গেরুয়া রঙে রাঙিয়ে পবন বলেন,হোলি উৎসব বিভিন্ন রঙের উৎসব। এই উৎসবের মাধ্যমে মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি সকলে ঐক্যবদ্ধ হয়ে আনন্দও করলা। হোলি উৎসবে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বানও জানান বিজেপির তরুণ তুর্কি পবন।
Related Articles
বুধবার প্রজাতন্ত্র দিবস। বিদ্যাসাগর সেতুতেও চলছে নাকা তল্লাশি।
হাওড়া, ২৫ জানুয়ারি:- আগামীকাল বুধবার ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। এর প্রাক্কালে নাশকতামূলক অপরাধ রুখতে ও নিরাপত্তার কারণে জোরদার নাকা চেকিং শুরু হয়েছে হাওড়ায়। মঙ্গলবার সকাল থেকেই দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় নাকা চেকিং চলছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে। শিবপুর থানার পুলিশ কলকাতার দিক থেকে আসা যাওয়া সবধরনের গাড়িতেই তল্লাশি করছে। […]
হাওড়া পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- কলকাতা পুরভোটের মতো যদি একইভাবে হাওড়াতেও নির্বাচনে সন্ত্রাস হয় তাহলে হাওড়াতেও একই ফল হবে। নতুন করে আমাদের বলার কিছু নেই। কিন্তু যদি আগামী হাওড়া পুরভোটে সাধারণ মানুষ তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে এখানে বিজেপি ভালো ফল করবে। শনিবার ২৫ ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে হাওড়া […]
হাওড়ায় বসন্ত উৎসবে মাতলেন স্কাউট গ্রুপের সদস্যরা।
হাওড়া, ১৩ মার্চ:- হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতির অন্নপূর্ণা স্কাউট গ্রুপ এবং অন্নপূর্ণা গাইড গ্রুপের তরফ থেকে রবিবার সন্ধ্যায় এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসবে স্কাউট গ্রুপের এবং গাইড গ্রুপের বিভিন্ন বয়সের সদস্য সদস্যারা অংশগ্রহণ করেন। অন্নপূর্ণা স্কাউট গ্রুপের স্কাউট মাস্টার কুণাল মন্ডল জানান, এখন কোভিড অনেকটাই নিয়ন্ত্রণে। কোভিডের সেই বাড়বাড়ন্ত কম। তাই […]











