কলকাতা , ২৯ মার্চ:- কুচবিহারের দিনহাটায় বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকার দলের প্রতি হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগাযোগ নেই বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য গত ২৪ মার্চ বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হলে স্থানীয় ডাকবাংলো মোড় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এরপরে কমিশনের নির্দেশে পুলিশ পর্যবেক্ষক সেখানে গিয়ে ঘটনার খোঁজ খবর নিয়েছিলেন।
Related Articles
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় আবার প্রথম হুগলির অমর্ত্য।
সুদীপ দাস, ৩০ সেপ্টেম্বর:- এইমসের পর নিট। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় আবারও প্রথম হুগলীর অমর্ত্য সেনগুপ্ত। নিটে ৮০০-র মধ্যে ৭১৪ নম্বর পেয়ে পেয়েছে অমর্ত্য। হুগলীর ব্যান্ডেল কোদালিয়ার বাসিন্দা অমর্ত্য ব্যান্ডেল ডন বস্কের ছাত্র ছিল। ডন বস্ক থেকে ২০১৫সালে উচ্চমাধ্যমিক দেওয়ার পর জয়েন্ট দিয়ে ডাক্তারি পড়া শুরু করে কোলকাতা মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজে এমবিবিএস দিয়ে ২০২১ সালের […]
চন্দননগরের জগৎজননীর তিন রূপ বড় , মেজো , ছোট-র আরাধনা শুরু মহাষষ্ঠীতে।
সুদীপ দাস , ২০ নভেম্বর:- কৃষ্ণনগরের রাজা কৃষ্ণ চন্দ্র রায়ের দেওয়ান ইন্দ্র নারায়ন চৌধুরি স্বপ্নাদেশ পেয়ে চন্দননগরে আদি মায়ের প্রতিষ্ঠা করেন। চন্দননগর চাউলপট্টি সার্নজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজা কমিটি দ্বারা পরিচালিত পুজোই আদি মা হিসাবে পরিচিত। কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে এই পুজো চন্দননগরের বুকে প্রথম জগদ্ধাত্রী পুজো হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। তাই […]
হাওড়ার দাশনগরে অ্যাম্বুলেন্স ভাঙচুর কান্ডের কিনারা। ধৃত ৫।
হাওড়া,২৬ নভেম্বর:- অ্যাম্বুলেন্সের জন্য ঘর তৈরি হওয়ায় যাতায়াতের পথ সংকীর্ণ হয়ে পড়েছিল। এতে এলাকার মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। সেই কারনেই এলাকার বাসিন্দারা হামলা চালিয়েছিল বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। রবিবার রাতে হাওড়ার ক্লাবে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলার ঘটনার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধ এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। রবিবার রাতে ওই ক্লাবে হামলা চালায় দুষ্কৃতি। সোমবার […]







