কলকাতা , ২৭ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। আজকের তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রবীণ তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, সংশ্লিষ্ট বুথ এলাকার বাইরে বাসিন্দাদের বুথ এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এর ফলে রাজ্যের অবাধ ও শান্তিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রয়োজনে তৃণমূল রাষ্ট্রপতি দ্বারস্থ হতে পারে বলে জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। তবে মোটের উপর রাজ্যে ভোট ভালো হয়েছে বলে জানান তিনি। সুব্রত বলেন, যত বেশি ভোট পড়বে তত তাদের পক্ষে ভালো হবে।
Related Articles
ব্যারাকপুর-রানাঘাট- লালগোলা স্পেশাল ট্রেনের সূচনা করলেন দুই সাংসদ।
ব্যারাকপুর, ২৮ ডিসেম্বর:- নতুন শক্তি সাশ্রয়কারী বর্ধিত বৈশিষ্ট্য যুক্ত তিন ফেজ মেমু রেক-এর অন্তর্ভুক্তি উপলক্ষে ব্যারাকপুর-রানাঘাট-লালগোলা স্পেশাল ট্রেনের শুভ সূচনা করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। মঙ্গলবার অত্যাধুনিক এই নতুন ট্রেনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা, শিয়ালদহের ডি আর এম এস পি সিং, […]
অষ্টমীর সকালে প্রাক্তন বিজেপি কাউন্সিলরকে বাড়ি থেকে বের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।
হুগলি , ২৪ অক্টোবর:- অষ্টমীর সকালে বিজেপি কাউন্সিলরকে বাড়ি থেকে বের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আজ পথ অবরোধে সামিল হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ার পুরসভার বিজেপির প্রাক্তন কাউন্সিলরকে দীপঙ্কর বিশ্বাস(মন্টু)-কে তাঁর বাড়ি থেকে বের করে তৃণমূলের পুরপ্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল(সোনা)-র বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলো। অভিযোগ সত্যরঞ্জন […]
রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে স্কুল থেকে দেওয়া হচ্ছে মিড ডে মিল।
হুগলি, ১৮ মে:- লকডাউনে বন্ধ স্কুল। তবুও রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে স্কুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল। হুগলি জেলায় প্রতিটি স্কুলে গতকাল থেকে শুরু হয়েছে মিড ডে মিল দেওয়ার কাজ। চারদিন ধরে চলবে মিড ডে মিল দেওয়ার কাজ। তবে প্রতিটি স্কুল ছাত্রদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল। স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা এই […]







