হুগলি , ২৬ মার্চ:- ধামসা মাদল বাজিয়ে রংবেরঙের বেলুন উড়িয়ে অভিনব ভোট প্রচার করলেন হুগলি চন্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী স্বাতীখন্দকার। এদিন তিনি চন্ডীতলার গরলগাছা মহাদেব তলা থেকে রায়পাড়া পর্যন্ত এই বর্ণাঢ্য মিছিল সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছান তৃণমূল প্রার্থী স্বাতীদেবী। তিনি বলেন এবারের ভোটে তৃণমূল সরকারের শাসনকালে বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে তার নিরিখে ভোট দেবে মানুষ। তিনি বলেন আমাদের প্রতিপক্ষ বিজেপির পক্ষ থেকে মিথ্যা তথ্য মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এর থেকে ভোটারদের সাবধানে থাকতে হবে। তিনি জানান গত ১০ বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে উন্নয়নমূলক প্রকল্প গুলি গ্রহণ করেছেন তার সুফল বাংলার প্রতিটি মানুষ কোন না কোন সময় পাচ্ছেন। এবং আগামী দিনেও তার এই উন্নয়নমূলক কর্মসূচি জারি থাকবে। সেই জন্যেই বাংলার উন্নয়নের স্বার্থে শান্তি- এবং সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার জন্য তৃতীয়বারের জন্য বাংলার ১০ কোটি মানুষ তাকে ক্ষমতায় নিয়ে আসবেন।
Related Articles
বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে।
কলকাতা, ১১ জুলাই:- বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম পর্যায়ে চলছে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা। সকাল আটটা থেকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া পাহারায় গননা শুরু হয়। কিন্তু তার মধ্যেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বাধা দান, মারধর, বোমাবাজি, প্রার্থীদের আটক করে রাখা, অবৈধ জমায়েতের একাধিক অভিযোগ আসতে শুরু […]
উত্তরপাড়ার সুবোধ কুমার ব্যানার্জির বানানো ট্রান্সফর্মার পৌছালো কাতার বিশ্বকাপে।
হুগলি, ২৩ নভেম্বর:- তাঁর কারখানার ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে ফুটবল বিশ্বকাপে। নিজেরও ইচ্ছা ছিল কাতারের আল বায়েত স্টেডিয়ামে দর্শকের আসনে বসে বিশ্বকাপ ফুটবল দেখার, কিন্তু কালের নিয়তিতে তাঁকে টেলিভিশনেই খেলা দেখতে হল। তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়। ৬৬ বছর বয়সি সুবোধ কলকাতায় ট্রান্সফর্মার তৈরির একটি কারখানা ‘বিএমসি ইলেকট্রোপ্লাস্ট’-এর মালিক। কলকাতার ঠাকুরপুকুরে এই কারখানা রয়েছে […]
কমিশনের গণনার নির্দেশিকা ত্রুটিপূর্ণ অভিযোগ তৃণমূলের।
কলকাতা , ২৯ এপ্রিল:- নির্বাচন কমিশনের গননার নির্দেশিকা ত্রুটিপূর্ণ। অভিযোগ করল তৃণমূল। আজ মুখ্য নির্বাচনী আধিরাকের দপ্তরে এই অভিযোগ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এ বিষয়ে দলের পক্ষ থেকে সৌগত রায় বলেন, পোলিং এজেন্ট, পুলিশ, ভোট কর্মী বা ভোটের কাজে যুক্ত সবার ক্ষেত্রে ভ্যাকসিন বা টেস্ট নিয়ে সুস্পষ্ট ভাবে বলা থাকলেও কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে কিছু […]










