হুগলি, ২৪ মার্চ:-বালি বোঝাই ডাম্পারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৯ জন। ঘটনা গোঘাটের গোবিন্দপুরে এলাকায়। জানা গেছে কোতুলপুরের দিক থেকে বালি বোঝাই ডাম্পার টি এবং আরামবাগের দিক থেকে একটি ধান বোঝাই লরি দ্রুত গতিতে যাচ্ছিল কোতুলপুর এর দিকে । গোঘাটের গোবিন্দপুর এলাকায় বাস স্টপ এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনার জেরে বিকট শব্দ আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ । স্থানীয়রা শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোঘাট থানার পুলিশ।
Related Articles
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন বলে ওই দলের তরফে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সাংসদ সৌগত রায়,সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র থাকবেন।তৃণমূল […]
নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা সিআইএসএফ জওয়ানের।
কলকাতা, ২৮ মার্চ:- কলকাতা বিমানবন্দরে গুলি চলেছে। বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ার থেকে গুলি শব্দ আসে। গুলির আওয়াজ শুনে হইচই পড়ে যায় বিমানবন্দরে। জানা গেছে, কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়েছেন। তিনি নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। গুলি লেগেছে জওয়ানের গলায়। সূত্রের খবর, ঘটনার পরেই […]
JNU নিয়ে প্রতিবাদ হাওড়াতেও।
হাওড়া,৯ জানুয়ারি:- জেএনইউ-র ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামলেন শিবপুর আইআইএসটির পড়ুয়ারা। বৃহস্পতিবার বিকেলে এই ইস্যুতে ধিক্কার মিছিল করেন আইআইএসটির পড়ুয়ারা। তাতে শামিল হন অধ্যাপক, অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ও এলাকার বাসিন্দারাও। শিবপুর আইআইইএসটির প্রথম গেট থেকে মিছিল শুরু হয়। দ্বিতীয় গেট থেকে কলেজঘাট রোড, আন্দুল রোড, আইআইএসটির তৃতীয় গেট ঘুরে ফের প্রথম গেটের সামনে […]







