বাঁকুড়া , ২২ মার্চ:- “রবীন্দ্র সংগীত শোনাচ্ছি আর মুখ থেকে গালাগাল শোনাচ্ছি, এটাই কি বাংলার শিক্ষা, এটাই সংস্কৃতি? তাই এই বাংলার সংস্কৃতি কে যদি ফেরাতে হয়, বাংলার শিক্ষাকে যদি ফেরাতে, বাংলার সম্মান কে যদি ফেরাতে হয়, তাহলে এই সরকারটাকে পরিবর্তন করতে হবে আগামী দিনে”। বাঁকুড়ায় এসে তাঁর পুরানো দলকে এই ভাবেই তীক্ষ্ণ আক্রমণ সানালেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমর নাথ শাখার সমর্থনে ভোট প্রচারে এমনই মন্তব্য করেন। একই সাথে রাজ্যের সরকারী নিয়োগ নিয়েও অভিযোগ তোলেন। একই সাথে তিনি কেন্দ্র ও রাজ্যে এক সরকারের পক্ষ্যে সওয়াল করেন। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ” যখন শ্লোগান দেখি বাংলার গর্ব মমতা তখন বলতে দ্বিধা নেই আমরা অন্তর থেকে মনে করি বাংলার গর্বকে যিনি খর্ব করেছেন তার নাম মমতা”।
Related Articles
মেট্রো চালু হওয়ায় আয় বৃদ্ধি করতে এবার বিকল্প রুটে লঞ্চ চালানোর ভাবনা।
কলকাতা, ২০ এপ্রিল:- হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালু হয়ে যাওয়ায় আয় বৃদ্ধি করতে এবার বিকল্প রুটে লঞ্চ চালানোর ভাবনা করছে হুগলি নদী জলপথ পরিবহন সমিতি। সমিতির চেয়ারম্যান রাইচরণ মান্না বলেন, “হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালু হয়ে যাওয়ায় আমাদের ফেরি সার্ভিসে যাত্রী অনেকটাই কমেছে। তাই বিকল্প রুট হিসেবে হাওড়া থেকে কাশিপুর পর্যন্ত লঞ্চ চালানো […]
এবার বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল।
হুগলি, ১৫ ডিসেম্বর:- এবার বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল। মিল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁত বিভাগে তিন শিফটের বদলে দু শিফট চালাবে।দু শিফট চালালে ১০০ শ্রমিক কাজ হারাবে।দু শিফট চালিয়ে উৎপাদন বের করে নেবে। তাই বাকি শ্রমিকদের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিতে নারাজ ১০ টি ইউনিয়ন। সেই কারনে শ্রমিক ইউনিয়ন মিলে কাজ বন্ধ করে দেয়। ১৩ […]
ফের রেশন দুর্নীতিতে সরব মানুষ পূর্ব বর্ধমানে ।
পূর্ব বর্ধমান,২ মে:- পূর্ব বর্ধমান জেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দুর্নীতিতে সরব জনতা। করোনা আবহে রাজ্যের খাদ্য দপ্তর সজাগ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় এসে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কড়া ভাষায় বলে গেছেন কোন রেশন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ […]










