কলকাতা , ২২ মার্চ:- রাজ্যে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরা র নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাতেই রাজ্যে আসছেন। আগামীকাল শিলিগুড়িতে উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার ছাড়াও দায়িত্বে থাকা নোডাল আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করবেন। আগামী বৃহস্পতিবার কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি আইনশৃঙ্খলা জগমোহন এর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের কর্মসূচি রয়েছে বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই দিকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গতকাল সব জেলাশাসক, পুলিশ সুপার ,পুলিশ কমিশনার সহ এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক করেছেন । প্রত্যেককে নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই রিপোর্ট কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এর হাতে তুলে দেওয়া হবে।
Related Articles
যুব সমাজকে সঠিক ভাবে পথ দেখাতে হবে ফেসবুক লাইভে মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ১৬ জানুয়ারি:- রাজ্যের যুবসমাজ চাকরির চেয়ে পাচ্ছে না। এটা দেখেই খুব খারাপ লাগে। বেশ কয়েকদিন পর ফেসবুক লাইভে মুখ খুলে এই মন্তব্য করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান রাজ্যে যথেষ্ট মেধা ও সম্পদ রয়েছে। অন্য কোন রাজ্যে নেই। যুব সমাজকে সঠিক ভাবে পথ দেখাতে হবে। দীর্ঘদিন সেটা না হওয়ায় অনেকেই বিদেশে বা অন্য […]
তন্তুজ আজ স্বাবলম্বী, সরকারকে ডিভিডেন্ট দিতেও পারবে, আশা প্রকাশ মন্ত্রীর।
কলকাতা, ২০ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লাভের মুখ দেখছেন রাজ্যের তাঁত শিল্পীরা। বাম জমানার রুগ্ন সরকারি তাঁত শিল্পী সমবায় তন্তুজ আজ সাবলম্বী।এক সময় ঋণে ডুবে থাকা ওই সংস্হা এখন লাভজনক। মাথার ওপর নেই কোনো ব্যাঙ্ক লোন। সরকারের কাছ হাত পেতে অর্থ সাহায্যও নিতে হচ্ছে না। এমনকি চলতি বছরের শেষে নিট মুনাফা থেকে তন্তুজ […]
সুব্রত মুখোপাধ্যায় রাজনীতির উত্তম কুমার – ফিরহাদ হাকিম।
কলকাতা, ৮ নভেম্বর:- স্মৃতির সরণি বেয়ে আজ রাজ্য বিধানসভায় প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ট্রেজারি বেঞ্চ থেকে বিরোধী দলের সব সদস্যই সুব্রত মুখার্জিকে আন্দোলনের অপর নাম বলে অভিহিত করেন। আলোচনায় সকলেই তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করেন। অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক শোক প্রস্তাব উত্থাপন করে প্রয়াত মন্ত্রী তথা […]










