হাওড়া , ১৯ মার্চ:-ভোটের আগেই হাওড়ার দাশনগরের শেখপাড়ায় উদ্ধার বোমা। বাড়ির মধ্যে মজুত করে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার এক। শেখ আফতাব নামের এক যুবককে গ্রেফতার করেছে দাশনগর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, বাজি বানানো হত সেখানে। কয়েকটি বোমার পাশাপাশি বেশ কিছু শব্দবাজিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।
Related Articles
হাওড়ায় রেলের গোডাউনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।
হাওড়া, ২৭ মার্চ:- রেলের গোডাউনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। সন্দেহ, জুয়ার ঠেকে কোনও ঝামেলা নিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। এরপর দেহ ঝুলিয়ে দেওয়া হয় গোডাউনের শেডে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাটের কাছে রেলের গোডাউন থেকে রবিবার সকালে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রায় ২৫ ফুট উঁচু শেড থেকে […]
চুরির ২৪ ঘণ্টার মধ্যেই কিনারা, চশমা কারখানার মেশিন উদ্ধার চাঁপদানিতে।
প্রদীপ বসু, ১৭ ফেব্রুয়ারি:- চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চশমা কারখানার ১০ টি মেশিন উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল হুগলির চাপদানি টিওপির পুলিশ। চাপদানির পি বি এম রোডের বাসিন্দা সাহিদ মিরাজের বাড়িতে রয়েছে চশমার কারখানা। ওই কারখানা থেকে ১৩ ০২ ২০২৪ তারিখ রাতে ১০ টি অপটিক্যাল মেশিন চুরি হয়। এই অভিযোগ পেয়ে চাপদানি টিওপির […]
রামপুরহাটের গণহত্যা, আমতার ছাত্রনেতা খুনের ঘটনায় বিচারের দাবিতে ন্যায়যাত্রা অধীরের নেতৃত্বে।
হাওড়া, ২৭ মার্চ:- আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিশ খান খুনে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কন্দুর খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি সহ রামপুরহাট গণহত্যার সঠিক তদন্ত ও রাজ্যজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে গত ২৫ মার্চ থেকে জাতীয় কংগ্রেসের ডাকে আমতা থেকে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত ন্যায়যাত্রার আজ তৃতীয় দিনে […]











