কলকাতা , ১৯ মার্চ:-আগামী ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফায় বিধানসভা নির্বাচনের জন্য গতকাল পর্যন্ত ১৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন এই পর্বে মনোনয়ন জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। এই পর্বে এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ৮৪, হাওড়ায় প্রথম পর্বে ৩০, হুগলির প্রথম পর্বে ২৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। এইদিকে প্রথম দফায় ১৯১ ও দ্বিতীয় দফায় ১৭১ জন প্রার্থী লড়াই করছেন বলে সঞ্জয় বাবু জানিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত নগদ অর্থ ও মাদক দ্রব্য মিলিয়ে ১৩১ কোটি ৭১ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সি ভিজিল অ্যাপ এ আজ পর্যন্ত যে ৬ হাজার ৮ টি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে চার হাজার ৫৯২ টি অভিযোগ ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে তিনি জানান।
Related Articles
নারী দিবসে যুদ্ধ নয় , শান্তির বার্তা নিয়ে শেওরাফুলির রাস্তায় টোটো নিয়ে বুড়ি দি।
হুগলি, ৮ মার্চ:- সংসারের আর্থিক অনটনের জেরে লড়াই সংগ্রাম করে টোটো চালিয়ে আয়ের পথ খুঁজে স্বনির্ভর হয়েছে শেওড়াফুলি সরকারপাড়ার সুচিত্রা দাস। আজ তার টোটো তে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ এর বার্তা নিয়ে রাস্তায়। ছোটবেলা থেকে সুচিত্রা ছিল পাড়ায় ডানপিটে। পাড়ার অন্য ছেলেদের সাথে গুলি খেলা, ডাঙ্গুলি খেলা, গাছে উঠে বন্ধুদের সাথে আম পেড়ে খাওয়া, সবকিছুতেই […]
জনতার সাথেই মনোনয়ন জমা রিষড়ার জননেতার।
তরুণ মুখোপাধ্যায়, ৯ ফেব্রুয়ারি:- বুধবার আসন্ন পৌরভোটের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে শ্রীরামপুরের মহকুমা শাসকের দফতর ছিল সরগরম। এদিন সকাল বেলা একেবারে দিনক্ষণ দেখে রিষড়ার পৌরসভার বিদায়ী প্রশাসক বিজয় সাগর মিস্র তার মনোনয়নপত্র জমা দিলেন। তৃণমূল কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল দশটার মধ্যে বিজয় বাবু হাজির হন শ্রীরামপুর কোর্টে। তার সঙ্গে এই পুরসভার সুখ […]
ইউনিয়নের নামে অসভ্যতা, প্রতিবাদে কলম ধরলেন ক্ষুব্দ সম্পাদক।
সোজাসাপটা ডেস্ক,৯ মে:- লকডাউনের বাজার বিজ্ঞাপন নেই, বিপাকে বাংলার সমস্ত সংবাদ মাধ্যম। এই চরম সংকটের সময়ও আজকাল চলছে। কর্মীরা বেতনও পাচ্ছেন। আশাকরি আগামী দিনে সংকট কাটিয়ে গর্বের সঙ্গেই আবার মাথা উঁচু করে দাঁড়াবে আজকাল। সঙ্কটজনক এই পরিস্থিতিতে ইতিমধ্যেই অনেক সংস্থা তাদের কর্মীদের বেতন কেটেছে। শুধু তাই নয় জানিয়েও দিয়েছে কম বেতনে না পোশালে চাকরি […]








