সুদীপ দাস , ১৭ মার্চ:- তৃতীয় বারের জন্য তৃণমূল প্রার্থী হয়েছেন হুগলির চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে স্বাতী খন্দকার। গত দুটো বিধানসভা নির্বাচনে চন্ডীতলার মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জির প্রার্থী স্বাতী খন্দকারকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিল। এবারও সেই স্বতীর ওপরই আস্থা রেখেছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত আকবর আলী খন্দকার এই বিধানসভা কেন্দ্রেই বিধায়ক ছিলেন তাঁর সহধর্মিনী স্বাতী এবারেও জয়ের ব্যাপারে নিশ্চিত। প্রতিদিন সকাল থেকে চন্ডিতলা বিধানসভা এলাকায় বিভিন্ন এলাকা ঘুরে তার প্রচার পর্ব সারছেন। এদিনও তিনি স্থানীয় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়েন। তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের যে উন্নয়ন করেছেন তার প্রতি আস্থা জানিয়ে মানুষ তাদেরই সমর্থন দেবেন
Related Articles
১৮ই আগষ্ট ভারতের অন্তভূক্তি দিবস উদযাপন নদীয়ায়, তোলা হলো জাতীয় পতাকা৷
নদীয়া, ১৮ আগস্ট:- ১৯৪৭ সালে ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও ভাগাভাগির নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল নদীয়া জেলার বিস্তীর্ন অংশ। ভারতবর্ষের মানচিত্রের ওপর র্র্যাড ক্লিফ যে দাগ কেটে ছিলেন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ১৯৪৭-এর দশকে ভারতের তিন পন্ডিতের এক পন্ডিত নদীয়া জেলার পন্ডিত লহ্মীকান্ত মৈত্র৷ সেই সময় পন্ডিত লহ্মীকান্ত মৈত্র দিল্লীতে পন্ডিত জওহরলাল নেহরুকে বোঝাতে […]
জোড়া বন্ধের প্রভাবে স্তব্ধ শিলিগুড়ি।
শিলিগুড়ি ,৮ ডিসেম্বর:- কৃষি আইনের প্রতিবাদে সারাভারত কৃষক সংগঠন গুলির ডাকা বনধ ঠিক তার অপরদিকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের জেরে মিশ্র প্রভাব দেখা গেল শহর শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দোকান পাঠ সেভাবে না খুললেও রাস্তায় ছোটগাড়ী চলাচল করেছে অন্যান্য দিনের মত। তবে বেসরকারি যানবাহন […]
ড: বি,আর,আম্বেদকারের প্রয়ান দিবস পালন আরামবাগে।
আরামবাগ, ৬ ডিসেম্বর:- ডঃ বি আর আম্বেদকরের প্রয়ান দিবস পালন আরামবাগে। আজকের দিনেই ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরের মহা প্রয়ান ঘটে। এদিন তাই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মর্যাদার সাথে তাঁর প্রয়ান দিবস পালন করা হয় ।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি […]










