কলকাতা , ১৭ মার্চ:- দুই জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে বলে অভিযোগ তুলে তৃনমূল কংগ্রেস নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে। ঐ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম বৈধভাবে তোলা হয়নি বলেও তৃনমূল কংগ্রেসের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে। মনোনয়নে তিনি নন্দীগ্রামের বাসিন্দা বলে উল্লেখ করলেও হলদিয়া ও নন্দীগ্রাম এই দুই এলাকার ভোটার তালিকাতেই তার নাম রয়েছে বলে দল অভিযোগ করেছে।
Related Articles
আবগারি শুল্ক আদায়ে নতুন রেকর্ড রাজ্যের।
কলকাতা, ৫ এপ্রিল:- সদ্য শেষ হওয়া অর্থ বছরে আবগারি শুল্ক শুল্ক আদায় নতুন রেকর্ড গড়ল রাজ্য সরকার।২১-২২ আর্থিক বছরে ওই খাতে রাজ্যের আয় হয়েছে ১৩ হাজার ৬০০ কোটি টাকা। চোরাচালান বন্ধ করতে নতুন আবগারি নীতি নিয়ে এসেছিল রাজ্য। কমানো হয়েছিল বিলিতি মদের দামও। আর তাতেই নজিরবিহীন রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। […]
হুগলি চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ অস্থায়ী কর্মিদের,বেতনের দাবী।
হুগলি, ২ ডিসেম্বর:- আজ থেকে সব পরিষেবা বন্ধ রাখার হুশিয়ারী দিয়েছিলেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা। সেই কথা তারা মাইকে প্রচারও করেছিলেন। বিষয়টি মহকুমা শাসকের কানে যেতে গতকাল পুর কর্মচারী প্রতিনিধিদের ডেকে আলোচনা করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। বেতন সমস্যা মেটাতে পনেরো দিন সময় দিতে বলেন কর্মচারীদের। সেই মত পুর কর্মিরা আজ থেকে জল […]
প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করলো তৃণমূল।
কলকাতা, ২২ জুন:- তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে।কলকাতা তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে দলের সাংসদ সৌগত রায় বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আচরণ প্রতিশোধমূলক। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। অথচ […]








