হুগলি,২৫ জানুয়ারি:- রিষড়ার জনসভা থেকে রিষড়া নিয়ে এক লাইনও খরচ না করে বরং শ্রীরামপুর পৌরসভা দখলের হুঙ্কার দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।পাশাপাশি বিজেপি ছেড়ে এদিনই জয়নাথ ঝাঁ সহ বেশ কিছু কর্মী সমর্থক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এর হাত ধরে ফিরে এলেন পুরোনো দলে। রিষড়া মন্ডল বিজেপির উদ্যোগে NRC, CAA- র সমর্থনে রিষড়া এন, এস,রোডে এক পথসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
এদিন শ্রীরামপুরের ২৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার রাজেশ সিং সহ কর্মী সমর্থকরা বিজেপি তে যোগদান করে। সাংসদ অর্জুন সিং বিজেপির দলীয় পতাকা তাঁদের হাতে তুলে দেন। এদিন বক্তব্যে অর্জুন সিং পরিস্কার জানিয়ে দেন, বাংলার মুখ্যমন্ত্রী যতই নাগরিকত্ব আইনের প্রতিবাদ করুক, তাতে কোনও লাভ হবে না। পৌরসভা ভোটে তার দলের নেতা, কর্মীরা লড়াইয়ের ময়দান থেকে সরে যেতে শুরু করেছে। পি,কে-র ফর্মূলা কোনো কাজে লাগবে না পৌরভোটে। নির্বাচনে হেরে পি,কে- কে বিহার চলে যেতে হবে। তখন দিদি বলবে, পি,কে-র জন্য দলের এই ভরাডুবি হয়েছে। আর তখন পি,কে বলবে দিদি-ভাইপো কোম্পানির জন্য হেরে গিয়েছে।Related Articles
সাবলম্বিতাও আমাদের শিখিয়ে গেল এই লকডাউনে- জয়দীপ কর্মকার।
অঞ্জন চট্টোপাধ্যায়,১১ মে:- করোনাভাইরাস মহামারীর সময়ের জীবন ও করোনা পরবর্তী নির্ঘন্টের মধ্যে কতোটা ফারাক হতে পারে, সেই নিয়েই এই প্রতিবেদন । আমাদের এই লকডাউন জীবন অনেক কিছু শিখিয়ে গেল , আমাদের এই লকডাউন জীবন অনেককিছু শিখিয়ে গেল, যাচ্ছেও। আমরা যাঁরা ক্রীড়াবিদ, তারা শুধুই ভাবি আমাদের কাজ খেলা , বাকি সংসারের কাজ বাড়ির লোকেরা করবে। এবার […]
শ্রীরামপুরে বিক্ষোভ মিছিল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের।
হুগলি, ৯ জানুয়ারি:- পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার শ্রীরামপুরে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিভিন্ন দাবি জানানো হলো। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী জানান যে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে প্রত্যেক মানুষের জন্য ওয়েলফার ফান্ড আছে। কিন্তু ল ক্লার্ক দের জন্য কোনরকম কোন ওয়েলফার ফান্ড নেই আমাদের দাবি কোন ল ক্লার্ক কর্মরত […]
বালিতে রামনবমীর মিছিল আটকালো পুলিশ। উত্তেজনা। পথ অবরোধ।
হাওড়া, ৩০ মার্চ:- বালিতে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে বালির লালবাবা কলেজের সামনে পথ অবরোধ করেন রাষ্ট্রীয় সংহতির সদস্যরা। জানা গেছে, বালিখাল হনুমান মন্দির থেকে এদিন শুরু হয় এই মিছিল। উদ্যোক্তাদের অভিযোগ পুলিশ নিজের মতো করে রুট তৈরি করে তাদের নিয়ে যায় যে রুটের জন্য তারা চিঠি করেছিলেন পুলিশ […]










