বীরভূম,২৫ জানুয়ারি:- বিশ্বভারতীতে ছাত্র মারধরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন বিতর্কে সূচনা করেছে। গত ৭ই জানুয়ারি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বভারতীতে একটি মোমবাতি মিছিল হয়। সেই মিছিলে উপাচার্য ও ছাত্র মারধরের ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত্য বাগদির কথপোকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে উপাচার্য অচিন্ত্য বাগদী কে নির্দেশ দিচ্ছেন তার বাইক বাহিনী নিয়ে চলে আসার।সেই পরিপ্রেক্ষিতে অচিন্ত্যকে বলতে শোনা যাচ্ছে আপনার গ্রিন সিগন্যাল পেলেই সবটা হয়ে যাবে। প্রসঙ্গত ৮ ই জানুয়ারি বিশ্বভারতীতে সিএএ এর সমর্থনে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাস গুপ্ত সেমিনার ছিল। সেই দিন বাম সমর্থিত ছাত্ররা ব্যাপক বিক্ষোভ দেখায়।তারপর গত ১৫ই জানুয়ারি হোস্টেলে ঢুকে ছাত্রদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে অচিন্ত্য দের বিরুদ্ধে।
Related Articles
শহিদ জওয়ানদের অপমান করায় চাকরি গেল চেন্নাই সুপার কিংসের ডাক্তারের।
স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- গালওয়ানে ভারত-চিন সংঘর্ষে শহিদ জওয়ানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার জন্য চাকরি গেল চেন্নাই সুপার কিংসের টিম ডাক্তারের। সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফে টিম ডাক্তারকে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতেই। সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছে ২০ জন ভারতীয় জওয়ান। সংঘর্ষে মৃত্যু […]
গঙ্গাসাগর মেলা প্রস্তুতির শেষ মুহুর্তের কাজ চলছে পুরোদমে, ৬তারিখ আসছেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগর,৩ জানুয়ারি:- আনুষ্ঠানিক ভাবে গঙ্গাসাগর মেলা শুরু হতে সপ্তাহখানেক বাকি। তার আগে শুক্রবার দঃ২৪ পরগণা জেলাশাসক পি উলগানাথন এবং সুন্দরবন জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন। এই মুহূর্তে মেলা প্রস্তুতির শেষ মুহুর্তের কাজ চলছে পুরোদমে। গঙ্গাসাগর মেলার মূল থিম দুর্ঘটনা মুক্ত মেলা। এ দিন দেখা গেল কচুবেড়িয়া থেকে মেলা […]
মঙ্গলাহাট খোলা রাখার দাবিতে অবরোধ হাওড়া ময়দানে।
হাওড়া, ৯ জানুয়ারি:- করোনা সংক্রমণ আটকাতে হাওড়ার মঙ্গলাহাট এই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসন ওই সিদ্ধান্ত নেয়। সেই খবর হাট ব্যবসায়ীদের কানে পৌঁছানোর পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন হাট ব্যবসায়ীরা। রবিবার প্রতি সপ্তাহের মতোই হাট ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী নিয়ে হাট কমপ্লেক্সের ভিতরে আসতে থাকেন। সেই সময় পুলিশ তাদের বাধা […]









