সুদীপ দাস , ১৫ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষালের নাম ঘোষণার পরেই বিজেপির রাজ্য কমিটির সদস্যা কৃষ্ণা ভট্টাচার্য ক্ষোভে ফেটে পড়ে ছিলেন বিজেপি দলের এই সিদ্ধান্তের জন্য। কৃষ্ণা ভট্টাচার্যের সাথে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করার দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ দেখায় আদি বিজেপি নেতা কর্মীরা। এবার এই বিক্ষোভের প্রভাব পড়লো কানাইপুর নপাড়া এলাকার বিজেপির পথসভায়। এদিন বিজেপির পথসভায় দেখা যায় সম্পূর্ণ ফাঁকা জায়গায় বক্তব্য রাখছেন বিজেপি নেতৃত্বের কয়েকজন। আর শ্রোতার দেখা এদিন পাওয়া যায়নি বিজেপির পথসভায়। রাজনৈতিক মহলের মতে কৃষ্ণা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠন সামলেছেন। আর এখন তিনি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নির্দল দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে পুরনো কর্মী সমর্থকরা তার সাথেই মুখ ফিরিয়েছে বিজেপির দিক থেকে। যেটা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ভোটের আগে বিজেপি দলকে চরম সমস্যায় ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
শ্রীরামপুরে গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
হুগলি, ২৫ মার্চ:- শ্রীরামপুর প্রভাস নগরে গৃহবধুর গলাকাটা মৃতদেহ উদ্ধার, মৃতের নাম রেনু সাউ(৪০)। শুক্রবার সোয়া তিনটে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শ্রীরামপুর পুরসভার ২৯ নং ওয়ার্ড প্রভাসনগর পূর্বপারা এলাকায়। মৃতের স্বামী রমেশ সাউ কাপড় ফেরি করেন ভ্যানে করে। দুপুরে তার দশ বছরের ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে […]
থানার বাইরে ধর্নায় বিজেপি নেতা।
হাওড়া , ৮ মে:- ভোটের ফল প্রকাশের পর থেকে উত্তর হাওড়াতেও বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ তুলেছে বিজেপি। পার্টি অফিসে হামলা থেকে শুরু করে পার্টি কর্মীদের হুমকি, মারধরের অভিযোগ তুলেছে তারা। বিজেপির অভিযোগ, আতঙ্কে বহু কর্মী ঘরছাড়া। এই পরিস্থিতিতে ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার গোলাবাড়ি থানার বাইরে পরিবার নিয়ে ধর্নায় বসেন […]
অনুর্বর জমিকে উর্বর করে খুলে দেওয়া হবে উপার্জনের পথ , এতে আড়াই লক্ষ কর্মসংস্থান হবে- মুখ্যমন্ত্রী।
ঝাড়গ্রাম , ৭ অক্টোবর:- ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক থেকে জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উন্নয়নের হাত ধরে কী ভাবে ঝাড়গ্রামের চেহারা বদলে গিয়েছে দিলেন তাঁর ব্যাখ্যা৷ পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিলেন তিনি৷ কী ভাবে মাটির সৃষ্টির কাজ হচ্ছে, পথশ্রীর কাজ হচ্ছে, তা […]







