উঃ২৪পরগনা,২৫ জানুয়ারি:- আজ হালিশহরে ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীরা এনআরসি সি এ নিয়ে বাড়ি বাড়ি ক্যাম্পেইনিং করার সময় বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সোমনাথ গাঙ্গুলী নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয় তাকে কল্যাণী যে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রসঙ্গে একে অপরের ওপরে দোষ আরোপ করে রাজনৈতিক চাপানউতোর জারি । বিজেপি কাউন্সিলর অশোক যাদব ও তৃণমূলের ব্যারাকপুরের অবজারভার সুবোধ অধিকারী ও বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় তাঁদের দলীয় বক্তব্যের মাধ্যমে ঘটনাটির রাজনৈতিক কার্য কারণ ব্যাখ্যা করেছেন । ঘটনাস্থলে পুলিশ ফাঁড়ির পুলিশ ও পুলিশের বিশাল সংখ্যক পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Related Articles
জাঙ্গিপাড়ায় বিজেপি দলের সন্ত্রাসের প্রতিবাদে পুরোনো কর্মীদের দলে ফেরানোর ডাক তৃণমূলের।
হুগলি , ৫ সেপ্টেম্বর:- বিজেপি দলের সন্ত্রাসের প্রতিবাদে ও তৃণমূল দলের পুরোনো কর্মীদের দলে সম্মানের সাথে ফেরানোর ডাক দিল তৃণমূল কংগ্রেস।শনিবার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের যুব সভাপতি শেখ মঈনুদ্দিন এর নেতৃত্বে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে বিশাল মিছিল করলো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। মিছিল থেকে বিজেপি দলের সন্ত্রাসের প্রতিবাদ জানানো হয়। মিছিল শেষে তৃণমূল নেতা মঈনুদ্দিন দলের […]
রেশন দুর্নীতি-কান্ডে হাওড়াতেও অভিযানে ইডি।
হাওড়া, ৪ নভেম্বর:- রাজ্যে রেশন দুর্নীতি-কান্ডে এবার ইডি’র হানা হাওড়ায়। শুক্রবার রাতে হাওড়ার ডোমজুড় থানা এলাকার জালান কমপ্লেক্সের ব্লক-৩ এর একটি চাল ও আটা মিলে ইডি’র একটি দল হানা দিয়ে তল্লাশি শুরু করে। পুরো কারখানা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হবার পরেই এই মিলের হদিশ পায় ইডি। এখান […]
দশমীতে হাওড়ায় মন্ডপে কোভিড বিধি মেনেই সিঁদুর খেলা, প্রতিমা বরণ। গঙ্গায় চলছে ঠাকুর ভাসান।
হাওড়া, ২৬ অক্টোবর:- দশমীতে হাওড়ার বিভিন্ন ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন। দুপুর থেকেই ক্লাব, বারোয়ারি সহ বাড়ির প্রতিমা বিসর্জন পর্ব চলছে। গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পর সেই কাঠামো জল থেকে তোলা হচ্ছে। পুরসভা এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর কোভিড পরিস্থিতিতে ঠাকুর ভাসানে কোনওরকম শোভাযাত্রা করা যাবে না বলে প্রশাসন আগেই ঘোষণা করেছে। […]







