কলকাতা ,১৪মার্চ;- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় প্রেক্ষিতে নির্বাচন কমিশন নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পদ থেকে বিবেক সহায়কে অপসারিত করে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদ থকে সরিয়ে বিভূ গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে । তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন স্মিতা পান্ডে। অপরদিকে,পুলিশ সুপারের পদ থেকে প্রবীণ প্রকাশকে অপসারণ করে দায়িত্ব দেওয়া হচ্ছে সুনীল কুমার যাদবকে। এদের দুজনকেই নির্বাচনের কোনও দায়িত্বে না রাখার নির্দেশ দিয়েছে কমিশন।
Related Articles
নতুন কিয়স্ক বসল হাওড়ায়।
হাওড়া,১০ মে:- কোভিড-১৯ সংক্রমণ হয়েছে কিনা তা জানতে এবার নমুনা সংগ্রহের জন্য আরও দুটি কিয়স্ক বসানো হল হাওড়া পুর এলাকায়। রাউন্ড ট্যাঙ্ক লেনের ইউপি এইচসি-৬ ও জেলিয়াপাড়ায় বসানো হয়েছে এই কিয়কসগুলি। এই নিয়ে মোট ছটি কিয়কস বসানো হল হাওড়ায়। অপরদিকে এর পাশাপাশি হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের রামেশ্বর মালিয়া লেন এলাকা থেকে রবিবার পঞ্চাশটি নমুনা […]
সব ঠিক থাকলে বছর শেষে ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২১ ডিসেম্বর:- সব ঠিক থাকলে বছর শেষে ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ ডিসেম্বর ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তিনি জাতীয় গঙ্গা পরিষদের সভাপতি। পরিষদের সদস্য-রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।গঙ্গা পরিষদে সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও […]
পাঁচ ম্যাচ পরও জয় অধরা ইস্টবেঙ্গলের।
প্রসেনজিৎ মাহাতো ,১৫ ডিসেম্বর:- জঘন্য ডিফেন্স। পাঁচ ম্যাচ পরও জয় অধরা ইস্টবেঙ্গলের। মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ লিভারপুল কিংবদন্তি রবি ফাউলারের দল। ২৬ মিনিটে স্টেইনম্যানের পাস থেকে মাটি ঘেঁষা শটে ফিনিশ মাঘোমার। বিপক্ষ কিপার সুব্রত পাল ক্ষমা অযোগ্য ভুল করেন। প্রথমার্ধ ১–০ শেষ করে ড্রেসিংরুমে ফেরে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কিংবদন্তির দলের রক্ষণ তাসের ঘরের […]







