হুগলি ,১৪মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর কলোনি বাজার এলাকায় মুরগির মাংসের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা।গোপনসূত্রে খবর পেয়ে কানাইপুর বাসাই কলোনি বাজারে মাংস ব্যাবসায়ী বাপ্পা বাগচীর বাড়িতে হানা দেয় কানাইপুর বিট হাউসের অফিসার ইনচার্জ অনুপ মন্ডলের নেতৃত্বে কানাইপুর বিট হাউসের পুলিশ।এরপর ওই মাংস ব্যাবসায়ীর বাড়ি থেকে বহুসংখ্যক কচ্ছপ উদ্ধার করে পুলিশ।মাংস ব্যবসায়ী বাপ্পা বাগচীকে আটক করে কোথা থেকে অত বিলুপ্তপ্রায় কচ্ছপ এলো তা জিজ্ঞাসাবাদ শুরু করেছে।পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে।
Related Articles
দোলের আগের সন্ধ্যায় নিয়ম মেনে বেলুড় মঠে হোলিকা দহন।
হাওড়া, ১৭ মার্চ:- দোলের আগের সন্ধ্যায় নিয়ম মেনে বেলুড় মঠে হোলিকা দহন। চিরাচরিত রীতি মেনে বৃহস্পতিবার সন্ধ্যারতির পর বেলুড় মঠে হোলিকা দহন উৎসব পালিত হলো। দোলের আগের সন্ধ্যায় মঠের পূর্বদিকে গঙ্গার পাশে এই অনুষ্ঠান হয়। প্রথমে সন্ন্যাসীরা পূজা করেন। তারপরে হোলিকার অগ্নি দেওয়া হয়। এরপর সবাই মিলে অনুষ্ঠানে মেতে ওঠেন। Post Views: 700
প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও।
হাওড়া , ২৬ জানুয়ারি:- দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও। এই উপলক্ষে সকালে হাওড়ার শিবপুর পুলিশ লাইনসে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মার্চপাস্ট, অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হাওড়া পুরসভাতেও। […]
কোভিড বিধি মেনে হাওড়াতেও খুলল স্কুল।
হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছিল স্কুল।তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই স্কুল খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।সেইমতো আজ বৃহস্পতিবার থেকে খুলে গেল স্কুল।হাওড়ার এক বেসরকারি স্কুলে দেখা গেলো সেই আগের ছবি। হাজির ছাত্রীরা। তবে স্বাস্থ্যবিধি মানার উপর দেওয়া হয়েছে বিশেষ জোর। নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। […]








