হুগলি , ১৩ মার্চ:- আমি একজন সাধারণ তৃণমূল কর্মী। আমি কোনো তারকা বা নেতা নই। আমার সম্পর্কে থিয়েটার বা সিনেমা মহলে খোঁজ নিলেই জানতে পারবেন। শনিবার সকালে উত্তরপাড়ার বলাকা মাঠে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কর্মীদের উজ্জিবীত করলেন উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃণমূল প্রার্থী কাঞ্চন বলেন, দশ বছরে আমি রাজনীতিতে আসিনি। কিন্তু এখন দেখছি সবাই ক্ষমতা ভোগ করে মধু খেয়ে বলছে দম বন্ধ হয়ে আসছে। কাজ করতে পাড়ছি না। তারা সব উড়ে গিয়ে অন্যদলে ভিড় জমিয়েছেন। সেই জন্য দিদির পাশে দাঁড়িয়েছি। আমি প্রার্থী নই। আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিদির স্বার্থে নয় পশ্চিমবাঙলার স্বার্থে রাজ্যকে বিপদ থেকে উদ্ধার করতে সব ভুলে এক হয়ে লড়াই করুন। মনে রাখবেন গাছ যদি থাকে তাহলে ছায়া পাবেন। ফুল পাবেন। কিন্তু গাছ যদি না থাকে তাহলে কিছুই থাকবে না।
Related Articles
আদালতে সাক্ষ্য দিলেন ১০৫ বছরের বৃদ্ধ।
হুগলি, ৬ ফেব্রুয়ারি:- সম্পত্তি বিভাজনের(পার্টিশান শুট) মামলায় আদালতে সাক্ষ্য দিলেন শতায়ূ বৃদ্ধ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে দ্বিতীয় সিভিল জজ সিনিয়র ডিভিশনের ঘরে সাক্ষ্য দেন কালি কুমার বসু। পেশায় রেলের অবসরপ্রাপ্ত কর্মি তিনি। তার জন্ম ১৯১৯ সালের ১ জানুয়ারি। বাড়ি পোলবা থানার অন্তর্গত মেরিয়া গ্রামে। এই বয়সেও বেশ শক্ত সমর্থ বৃদ্ধ। আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী বলেন, […]
করোনা আক্রান্ত সিএবির এক কর্মী, ৭ দিন বন্ধ দফতর ।
স্পোর্টস ডেস্ক , ৫ জুলাই:- সিএবি-র সিভিল ইঞ্জিনিয়ারিং দফতরের এক অস্থায়ী কর্মীর করোনা ধরা পড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয় শনিবার। ঘটনা জানাজানি হওয়ার পরে আগামী সাত দিন সিএবি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিএবি কর্মী কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি। ‘পজিটিভ’ রিপোর্ট আসার পরেই তাঁর পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন সিএবি কর্তারা। ওই কর্তার […]
পুরুষদের পাশাপাশি মহিলারাও পুরোহিতের ভূমিকায় বিয়ের আসরে।
হুগলি, ২৯ নভেম্বর:- উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর হুগলি জেলার মধ্যে প্রথম মহিলা পুরোহিত দ্বারা বিবাহ অনুষ্ঠান। হুগলি জেলার চন্দননগর বুকে পাঞ্জাবি কুড়ি তথা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাক্সি অরোরা সঙ্গে চন্দননগরের যুবক উৎসব নায়েকের বিবাহ অনুষ্ঠান ঘিরে উন্মাদনা এলাকায়। ভিন্ন রাজ্যের মেয়ের সাথে পবিত্র প্রেমের বন্ধনে আবদ্ধ হন উৎসব নায়েক। দুজনেরই প্রথম ভালোবাসা। তারপরে দুই পরিবারের […]








