চিরঞ্জিত ঘোষ , ১৩ মার্চ:- কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ সানিয়ে হুগলি জেলার চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মহম্মদ সেলিম। এদিন তিনি চন্ডিতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন মহম্মদ সেলিম। এদিন তিনি প্রচারে এসে বলেন দেশের যে ধর্মের রাজনীতি চলছে তা বন্ধ করতেই এবার জোট সরকার দরকার। রাজ্যে দিনদিন বেকার সমস্যা বাড়ছে। বিভিন্ন ভাবে দুর্নীতি গ্রাস করছে সব জায়গায়। তাই সাধারণ মানুষের কাজ করতে ও কথা বলতে জোট সরকারের পক্ষে সওয়াল করেন চন্ডিতলা বিধানসভার সংযুক্ত মোর্চার জোট প্রার্থী মহম্মদ সেলিম।
Related Articles
হাওড়ায় সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে সেখানকার পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদলের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১১ জুন:- হাওড়া জেলার বিভিন্ন অংশে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সেখানকার পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদলের সিদ্ধান্ত নিয়েছে।। হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি কলকাতার অতিরিক্ত নগরপাল ছিলেন। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে […]
পানীয় জলের মেশিন উদ্বোধনেও তৃনমূলের দ্বন্দ্ব চুঁচুড়ায়
হুগলি, ১৩ মে:- হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজ তার সাংসদ এলাকায় একাধিক ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করেন। চুঁচুড়া চকবাজারে একটি জলের মেশিন উদ্বোধন করতে গেলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন,এর আগে তৃণমূলের সাংসদ ছিলেন রত্না দে নাগ।তিনি পানীয় জলের যে মেশিন গুলো বসিয়েছিলেন সেগুলো অকেজো হয়ে পড়ে আছে।রচনা বন্দ্যোপাধ্যায় যেগুলো বসাচ্ছেন সেগুলোর কার্যকারিতা ঠিক থাকবে […]
করোনায় মৃত্যু, বৈঠক।
কলকাতা, ২৬ মার্চ:- গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ফের থাবা বসাতে শুরু করেছে করোনা। ১৪৬ দিন পর শনিবার বেলেঘাটা আইডি হাসপাতালে গোবিন্দ কুণ্ডু নামে কোভিড আক্রান্ত ৭২ বছরের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে আগামীকাল কেন্দ্রের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা বৈঠকে বসতে চলেছেন বলে স্বাস্থ্য […]











