কলকাতা , ১৩ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর দেয়া রিপোর্টে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়। ফের নতুন রিপোর্ট আগামী 24 ঘন্টার মধ্যে দিতে বলেছে কমিশন। সূত্রে জানা গেছে মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে বলা হয়েছিল গাড়ির দরজার চাপ লেগেই আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। সে সময় ওই স্থানে বিপুল ভিড় ছিল বলে রিপোর্টে বলা হয়েছে। কিন্তু এই আঘাত নিছক দুর্ঘটনা না ইচ্ছাকৃত ভাবে কেউ আঘাত করেছে তার স্পষ্ট কারণ উল্লেখ ছিল না ওই রিপোর্টে। এই কারণেই মুখ্যসচিবের রিপোর্টে কমিশন খুশি হতে পারেনি। এছাড়াও কিভাবে গাড়ির দরজার চাপ লেগে মুখ্যমন্ত্রী আঘাত পেয়েছেন তারও স্পষ্ট উল্লেখ ছিল না ওই রিপোর্টে বলে জানা গেছে।
Related Articles
এবার থেকে রাজ্য সরকারি পেনশন প্রাপকরা বেসরকারি ব্যাংকেও পেনশন একাউন্ট খুলতে পারবেন।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- রাজ্য সরকারি পেনশন প্রাপকদের জন্য সুখবর। এবার থেকে রাজ্য সরকারি এবং সরকার পরিচালিত সংস্থার কর্মী রা চাইলে বেসরকারি ব্যাংকে ও পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন। পারিবারিক পেনশন প্রাপক রাও এক ই সুবিধা পাবেন। সম্প্রতি অর্থ দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মধ্যে পেনশন প্রাপক রা চাইলে […]
অনুপ্রবেশ রুখতে সীমান্তে মৌমাছি চাষ বিএসএফের।
নদীয়া , ২৫ ডিসেম্বর:- ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধ ও চোরাচালান ঠেকাতে মৌমাছিকে পাহারাদার হিসেবে ব্যবহার করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তজুড়ে মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ।বিএসএফের সঙ্গে সীমান্ত পাহারায় মৌমাছি! ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধ ও চোরাচালান ঠেকাতে মৌমাছিকে পাহারাদার হিসেবে ব্যবহার করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ কারণে বাংলাদেশের সঙ্গে […]
বিস্ফোরক মনোজ।
হাওড়া, ৮ জুন:- লোকসভা ভোটের পরেই বিস্ফোরক শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। নবনিযুক্ত সাংসদ প্রসূন ব্যানার্জীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভপ্রকাশ করলেন তিনি। বললেন, যারা অন্তর্ঘাত করেছে তাঁদের সাথেই ভোটের পর ছবি তুলছেন প্রসূন ব্যানার্জী। কর্মীদের ধন্যবাদ দেওয়াটুকু প্রয়োজন মনে করেননি তিনি। দাবি মন্ত্রী মনোজের। Post Views: 373











