ঝাড়গ্রাম , ১২ মার্চ:- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঝাড়গ্রামে আসছেন ১৫ মার্চ তারই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার ঝাড়গ্রামে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জেলার দলীয় কার্যালয়ে এসে ঝাড়গ্রামের দলীয় প্রার্থী সুখময় সৎপথি গোপীবল্লভপুর এর দলীয় প্রার্থী সঞ্জিত মাহাতো সহ দলীয় কার্য কর্তাদের সঙ্গে কথা বলেন এবং দলীয় বৈঠক করেন। বৈঠকের পরেই তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান যে ১৫ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়গ্রাম এ সভা করবেন তারই প্রস্তুতি খাতিয়ে দেখতে এসেছিলাম সেই সঙ্গে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক হয়েছে।সেই সঙ্গে নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আরও বলেন, ২ তারিখের পর ওদের মুখটাই কালো হয়ে যাবে। কালো পতাকা দেখানোর কেউ থাকবে না।
Related Articles
সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়া হাসপাতালে!
সুদীপ দাস, ২৪ জুন:- এক সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনায় হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভে ফেটে পরেন রুগীর আত্মীয়-পরিজনেরা। পরে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার সঠিক তদন্তের দাবীতে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে রুগীর পরিবার। পুলিশ সূত্রে খবর, চন্দননগর মানকুন্ডুর গৃহবধু সোমা পাল (২৫) বুধবার […]
মঙ্গলবার ৪৪ তম কলকাতা বইমেলার উদ্বোধন হল।
কলকাতা,২৮ জানুয়ারি:- এবার মেলার থিম রাশিয়া। বইমেলায় এবারের ম্যাস্কট টিটো। রাশিয়ার বলশয় থিয়েটারের আদলে তৈরি করা হয়েছে ৫ নম্বর গেট। ৪ নম্বর গেটটি হয়েছে সংস্কৃত কলেজের আদলে। ১ নম্বর গেটটি হয়েছে সম্প্রীতি গেট। মেলায় হবে কলকাতা সাহিত্য উৎসব। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মঙ্গলবার ৪৪ তম কলকাতা বইমেলার উদ্বোধন হল। ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করলেন […]
তিলোত্তমার বিচার চাই। কীর্তন, বাউল ও ভক্তিগীতি শিল্পীরা এবার রাজপথে।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- তিলোত্তমার বিচার চাই। কীর্তন, বাউল ও ভক্তিগীতি শিল্পীরা এবার রাজপথে। সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের ডাকে আরজি কর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে আজ কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে এক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ওই সমাবেশে যোগ দিতে একটি পদযাত্রা হাওড়া স্টেশন থেকে ও আরেকটি পদযাত্রা শিয়ালদা […]









