বাঁকুড়া , ১১ মার্চ:- বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন বিষ্ণুপুর বিধানসভার তন্ময় ঘোষ, কোতুলপুর বিধানসভার হরকালী প্রতিহার , ইন্দাস বিধানসভার নির্মাল ধারা , সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিষ্ণুপুর মহকুমা অফিসের সামনে তারা জমায়েত হন এবং পরে বিজেপি প্রার্থীরা মহকুমা শাসকের কাছে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা করেন । বিজেপি প্রার্থীদের সঙ্গে ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগা প্রসঙ্গে বলেন , মুখ্যমন্ত্রী নাটক করছেন মানুষ বুঝে গেছে ।
Related Articles
লোকাল ট্রেন চালুর দাবিতে চেঙ্গাইল স্টেশনে অবরোধ।
হাওড়া, ৬ জুলাই:- লোকাল ট্রেন চালু করার দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল রেল স্টেশনে অবরোধ মহিলাদের। স্পেশাল ট্রেন চালু রয়েছে, বাস চলাচল শুরু হলেও সাধারণ যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। এমত অবস্থায় লোকাল ট্রেন চালুর দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবরোধ করেন। ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি। […]
ডিউটিতে না সিভিক ভলেন্টিয়ার – কমিশন।
কলকাতা , ৭ মার্চ:- কোনভাবেই নির্বাচনে সিভিক ভলেন্টিয়ার এবং তার সাথে গ্রীন পুলিশ ও স্টুডেন্ট পুলিশদের ডিউটি করানো যাবে না। এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নির্দেশিকা অনুযায়ী যে এলাকায় ভোট হবে তার তিনদিন আগে থেকে এবং ভোট শেষ হওয়ার একদিন পর পর্যন্ত তারা নিজেদের পোশাক পড়ে ডিউটি করতে পারবেন না। সূত্র […]
হাওড়ায় ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ আগুন।
হাওড়া, ১৪ অক্টোবর:- হাওড়ার সাঁকরাইলের ভগবতীপুরে ‘ইমামি’ ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন। এই মুহুর্তে ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। আগুন ভয়াবহ আকার নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। Post Views: 350









