বাঁকুড়া, ১১ মার্চ:- একদিনে ঘাস ও গেরুয়া শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে। তৃণমূলের মাইক বাজানোর বিরোধীতা, অন্যদিকে বিজেপির ঢাক বাজানোর বিরোধীতা করে রাস্তায় বসে পড়লেন যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী থেকে কর্মী সমর্থক সকলেই। আর এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীদের। প্রসঙ্গত, এদিন বিষ্ণুপুর মহকুমার ইন্দাস, বিষ্ণুপুর, কোতুলপুর ও সোনামুখী তৃণমূল প্রার্থী রুনু মেটে, সঙ্গীতা মালিক, অর্চিতা বিদ, শ্যামল সাঁতরা সপারিষদ মাইকে স্লোগান দিতে দিতে মহকুমাশাসকের দপ্তরের সামনে এসে পৌঁছান। এই মাইক বাজানোর বিরোধীতা করে ঐ সময় বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে এদিন ঢাকের বাদ্য সহযোগে ঐ চার কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন নির্মল ধাড়া, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার ও দিবাকর ঘরামীরা। তৃণমূলের তরফে এই ঢাকের বাজনার বিরোধীতা করে রাস্তায় বসে পড়েন কর্মী সমর্থকরা।
Related Articles
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নবম হাওড়ার অয়ন।
হাওড়া, ১৭ জুন:- এই বছর রাজ্যে জয়েন্টে মেধা তালিকায় প্রথম স্থানাধীকারী বালির হিমাংশু শেখরের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে হাওড়ার দানেশ শেখ লেনের বাসিন্দা অয়ন অধিকারী। ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র অয়ন বি গার্ডেনের কাছে ১৫/২ দানেশ শেখ লেনের একটি সরকারি আবাসনের ফ্ল্যাটে থাকে। ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র অয়ন এ বছর আইএসসিই দিয়েছে। […]
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চৌর্যতান্ডবে চাঞ্চল্য ব্যান্ডেলে।
হুগলি, ২৮ ডিসেম্বর:- বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চৌর্যতান্ডবে চাঞ্চল্য ব্যান্ডেলে। প্রসঙ্গত ২৫ শে ডিসেম্বর সপরিবারে জামশেদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ব্যান্ডেল মানসপুর পূর্বায়নের আরতি দে। ফেরার কথা ছিলো বুধবার। বিশ্বস্ত পরিচারিকার কাছে চাবি দিয়ে যাওয়ায় প্রতিদিনের মতো সেই পরিচারিকা আসতেন ওই বাড়ি পরিস্কারের কাজে। মঙ্গলবারও নিত্যদিনের ন্যায় কাজে এসে দরজা খোলা দেখে হতবাক হন […]
বিভাসের সমর্থনে হাওড়ায় বিক্ষোভ।
হাওড়া , ৬ মার্চ:- ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হতেই গতকাল শুক্রবার হাওড়ার শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার দেখা গিয়েছিল। এরপর আজ শনিবার সকালে মনোজ তিওয়ারিকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে হাওড়ার শানপুর মোড়ে বিক্ষোভ দেখান কিছু মানুষ। মহিলারাও সামিল […]








