কলকাতা , ১১ মার্চ:- গতকাল পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রার্থী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার পরে নির্বাচন কমিশন ভিভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ প্রথম দফায় দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই পাঁচ জেলায় যে নির্বাচন হবে সেখানকার সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি পুলিশ আধিকারিকদের আরও বেশি করে সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেন বলে জানা গেছে। বৈঠকে ভিভিআইপিদের ক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখার কথা বলেন তিনি। এই দিনের বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জগমোহন উপস্থিত ছিলেন। এদিকে গতকালের ঘটনা নিয়ে নির্বাচন কমিশন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে আগামীকাল বিকেলের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এই ঘটনায় তার কাছে এখনো পর্যন্ত কোন রিপোর্ট এসে পৌঁছয় নি বলে এডিজি আইন-শৃঙ্খলা এইদিন জানিয়েছেন।
Related Articles
গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা।
হাওড়া, ১৫ মার্চ:- গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা। শুক্রবার সকাল থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হলো। দীর্ঘ অপেক্ষার পর এদিন থেকে গঙ্গার নীচ দিয়ে শুরু হলো মেট্রো পরিষেবা। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকলেই খুশি প্রথম দিনের মেট্রোর সাক্ষী হতে পেরে। এদিকে, আজ শুক্রবার প্রথম দিনে […]
এবার থেকে কেন্দ্রের চাপিয়ে দেওয়া শিক্ষানীতি সবটা মেনে চলবে না রাজ্য।
কলকাতা, ১৬ নভেম্বর:- রাজ্য সরকার কোনভাবেই কেন্দ্রের চাপিয়ে দেওয়া একতরফা শিক্ষানীতির সবটা মেনে চলবে না। মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, ‘জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও ফতোয়া চাপিয়ে দিলে তা মেনে নেব এর কোনও মানে নেই। শিক্ষার বিষয়ে বাঙালির নিজস্ব চিন্তাভাবনা আছে। তিনি আরও জানান, জাতীয় শিক্ষানীতি নিয়ে শিক্ষাবিদদের মধ্যেই […]
হাওড়ার সাঁতরাগাছি সেতুর সংস্কার, যান নিয়ন্ত্রণ ১৯ নভেম্বর থেকে। শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত।
হাওড়া, ১১ নভেম্বর:- হাওড়ার সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে আগামী ১৯ নভেম্বর থেকে। শুক্রবার এক বৈঠকে গৃহীত হয়েছে ওই সিদ্ধান্ত। মেরামতির জন্য আগামী ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবারই এনিয়ে হাওড়ার পুলিশ কমিশনারেট অফিসে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার […]









