কলকাতা, ১১ মার্চ:- রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মোট ২২২ টি মনোনয়ন পত্রের মধ্যে ১৩ টি বাতিল হয়েছে। গতকাল জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হয়।রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন,পদ্ধতিগত ত্রুটির কারণে ওই মনোনয়নপত্র গুলি বাতিল করা হয়েছে। এদিকে, পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারকে কলকাতা হাইকোর্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে। পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে নির্বাচন কমিশন ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার প্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ সেই মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার রায়ে জানান, উজ্জ্বল বাবু র মনোনয়নপত্র বৈধ এবং নিয়মমাফিক।
Related Articles
কলকাতায় থেকে বুঝতে পারি রক্ত পাওয়া কত কঠিন, নিজে রক্ত দিয়ে জানালেন রচনা।
হুগলি, ১৪ জুলাই:- আজ চন্দননগর তৃনমূলের রক্তদান শিবিরে রক্ত দান করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদকে সম্বর্ধনা দেওয়া হয় মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। রচনা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে একটা ভীষণ ভালো প্রয়াস।কারন আমরা জানি একটা […]
ষড়যন্ত্র করে বাংলার বদনাম করছে বিজেপি , ডানকুনিতে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক স্বাতী খন্দকার।
চিরঞ্জিত ঘোষ, ১০ জুন:- করোনা এবং আমফানের জোড়া বিপর্যযে বাংলার মানুষ যখন দিশেহারা । সেই সময়ে এ রাজ্যের বিজেপি নেতৃত্ব অবিবেচকের মত আচরণ করে চলেছে , তারা নানাভাবে রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং আমাদের রাজ্যকে অপমান করছেন । আজ ডানকুনিতে চন্ডীতলা বিধানসভা কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে এসে এ তীব্র ভাষায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হলেন […]
পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় বাম ও কংগ্রেসের যৌথ প্রতিবাদ মিছিল।
হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও দেশবেচার বাজেটের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে হাওড়ায় এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় বামফ্রন্ট ও তাদের সহযোগী কংগ্রেস। শিবপুর কাজিপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়। বামফ্রন্ট, তাদের সহযোগী ও জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা নেতৃত্ব ওই মিছিলে অংশ নেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের […]







