হাওড়া,১ ডিসেম্বর:- হাওড়ার বালিতে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। এর আগে গত ২৮ নভেম্বর তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে বালি পাঠকপাড়ায় ১৪৪ ধারা জারি করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মোট সাতজন জনকে আটক করেছিল বালি থানার পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে বিজেপির এক যুব মোর্চা সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে। আহত অবস্থায় বিজেপির যুব মোর্চা সমর্থক সুরজিৎ দেবনাথকে প্রথমে স্থানীয় বেলুড় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে হাওড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তেজিত বিজেপি কর্মীরা বালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় একজনকে আটক করেছে বালি থানার পুলিশ।
Related Articles
মেলবোর্ন থেকে সরতে চলেছে বক্সিং ডে টেস্ট।
স্পোর্টস ডেস্ক , ২৫ জুন:- ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে এখনও অনিশ্চিয়তার কালো মেঘ সরেনি৷ কিন্তু টেস্ট সিরিজের ভেন্যু নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের প্রকোপের কারণে মেলবোর্ন থেকে সরে পারতে ঐতিহ্যের বক্সিং ডে টেস্ট৷ চলতি বছরের শেষে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা৷ কোনও অঘটন না-ঘটলে করোনা আবহের পর এটাই হবে […]
চন্ডিতলায় শুধুই হ্যাটট্রিকের অপেক্ষা স্বাতীর।
হুগলি , ১৮ মার্চ:- তৃতীয় বারের জয়ের লক্ষ্যে চন্ডীতলা তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন। এদিন বিকেলে স্বাতী দেবীকে নিয়ে হাজার হাজার তৃণমূল কর্মী এক বর্ণাঢ্য মিছিল করে প্রচারে অংশ নেয়। চন্ডিতলার দীর্ঘ পথ ঘুরে স্বাতী খন্দকার মানুষের কাছে আবেদন জানান যে চন্ডীতলার উন্নয়নের ধারা বজায় রাখতে এবং মুখ্যমন্ত্রীর হাত শক্ত […]
মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলার পটশিল্প, বাউল গানকে বাঁচানোর প্রয়াস দম্পতির।
হাওড়া, ১২ জুন:- পাহাড়ের টানে বাউলের গানে পটের আঁকায় মুখরিত ছোট্ট শিল্পী’র অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলার পট শিল্পকে বাঁচানোর প্রয়াস নিলেন হাওড়ার শিবপুর নিবাসী এক দম্পতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও। হাওড়া শিবপুর নিবাসী দম্পতি পার্থ ও সঙ্গীতার কন্যা শিল্পীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে ১২ জুন রবিবার এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী থাকলেন হাওড়ার মানুষ। […]









