হুগলি , ১০ মার্চ:-টানা ৬মাস ধরে জলের সমস্যা ব্যান্ডেল মানষপুর এলাকায়। বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিলো স্থানীয় বাসিন্দারা। এদিন ব্যান্ডেল স্টেশন লাগোয়া দেবানন্দপুর পঞ্চায়েতের মানষপুর এলাকায় ভোট বয়কটের বেশকয়েকটি পোষ্টার পরে। পোষ্টারে লেখা রয়েছে “ভোট বয়কট, ৬ মাস ধরে জল পরা বন্ধ! ব্যান্ডেল মানষপুর, অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিগত বছর কয়েক আগে প্রতি বাড়ি থেকে নুন্যতম চার হাজার টাকার বিনিময়ে বাড়িতে টাইম কলের ব্যাবস্থা করে দেয় পঞ্চায়েত। কিন্তু বছর খানেক আগে থেকেই শুরু হয় জলের সমস্যা। আর গত ৬মাস থেকে সেই সমস্যা তীব্র আকার ধারন করে। গোটা এলাকায় বর্তমানে একটি মাত্র টিউবয়েল। যা দিয়ে প্রায় ১০০টি পরিবারের সমস্যা মেটা সম্ভব হচ্ছে না। তাই অবিলম্বে জল না এলে স্থানীয়রা এবছর ভোট দিতে নারাজ। যদিও এবিষয়ে দেবানন্দপু গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেশ রাজভর জলের সমস্যার কথা মেনে নিয়ে বলেন ওই এলাকায় জলের সমস্যা মেটাতে কাজ শুরু হচ্ছে। আগামি ১৫দিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে।
Related Articles
মিড ডে মিলের রান্নাঘরে গ্যাস লিক করে আগুনের ঘটনায় চাঞ্চল্য তারকেশ্বরে।
হুগলি, ১২ জুলাই:- প্রাথমিক স্কুলে মিড মিলের রান্না ঘরে গ্যাস লিক করে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো তারকেশ্বরের বালিগুড়ি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। ভয়ে কান্নায় ভেঙে পরে ছাত্র ছাত্রী থেকে অভিভাবকরা। স্কুলের ছাত্র ছাত্রীরা সংখ্যা প্রায় ২৭০। এদিন প্রায় দুশো জনের উপর ছাত্র ছাত্রী উপস্থিত ছিল বলে জানা গেছে স্কুল সূত্রে। দমকল ও স্কুল সূত্রে […]
অভিনব উপায়ে নেতাজির জন্মদিন পালন করল হুগলির তৃণমূল ক্রীড়া সেলের কর্মীরা।
তরুণ মুখোপাধ্যায়, ২৩ জানুয়ারি:- রবিবার সকালে নেতাজির জন্মদিন অভিনব উপায়ে পালন করল হুগলি জেলা তৃণমূল কংগ্রেসে ক্রীড়া সেলের কর্মীরা। ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে হুগলি জেলার মোট ২৩টি জায়গা থেকে মানুষের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হলো। জেলা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি এবং বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর […]
কর্মসূচি আলাদা হলেও টেট উত্তীর্ণদের দাবি একটাই চাকরি চাই।
সুদীপ দাস, ২৩ আগস্ট:– একই দাবীতে “নিয়োগ চাই” কর্মসুচীতে দ্বিধাবিভক্ত ২০১৪ সালে টেট উত্তীর্ন চাকুরীপ্রার্থীরা। এদিন একদিকে শুধু ডি.এল.এড আর একদিকে বি.এল.এড ও কিছু ডি.এল.এড চাকিরীপ্রার্থীরা বিক্ষোভে ও ডেপুটেশন কর্মসুচীতে সামিল হলো। এদিন ২০১৪ সালে টেট উত্তীর্ন পরীক্ষার্থীরা চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে ডিএম অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের বক্তব্য পুজোর আগে তাঁদেরকে […]








