কলকাতা,২৪ জানুয়ারি:- পুর নির্বাচনের আগে রাজ্য সরকার রাজ্যের ১২৫টি পুরসভা ছাড়াও পুর নিগমগুলির জন্যে মোট ৬৮৮ কোটি ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রের চতুর্দশ অর্থ কমিশন থেকে পাওয়া এই অর্থ পুর উন্নয়নের জন্যে বরাদ্দ করা হয়েছে বলে পুর ও নগরউন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের ২৪টি পুরসভা ও শিলিগুড়ি পুরনিগমের জন্যে প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুরসভাগুলির এ্যাকাউন্টে খুব শীঘ্রই এই অর্থ পাঠিয়ে দেওয়া হবে। এদিকে রাজ্য পরিবহন দপ্তর মুর্শিদাবাদ, ধুলিয়ান, খড়গপুর, কালিয়াগঞ্জের মত বিভিন্ন পুরসভাকে ধাপে ধাপে ট্রমা কেয়ার এ্যাম্বুলেন্স দেওয়া শুরু করেছে বলে জানা গিয়েছে।
Related Articles
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- উড়িষ্যা থেকে বাংলায় পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। সোমবার ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সমেত গাড়িটিকে ধরার জন্য ওত পেতে থাকে পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৪০ কেজি ওজনেরও বেশি পরিমাণ গাঁজা। সাঁকরাইল থানা এলাকার ১৬ নম্বর জাতীয় […]
তুমি যদি আরও কিছু দিন খেলতে! যুবরাজকে কেন বললেন রোহিত ?
স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- আগের বছর ১০ ই জুন ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন যুবরাজ সিং। অবসরের বার্ষিকীতে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রোহিত শর্মা।অবসরের বার্ষিকীতে ভক্তদের উপচে পড়া শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন যুবরাজ। যা নিয়ে টুইট করেছিলেন যুবি। লিখেছিলেন, “ভক্তদের থেকে এত ভালবাসা পেয়ে ধন্য। এই দিনটা স্পেশাল ও স্মরণীয় করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ। […]
আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্রীরামপুর থানায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ১৬ আগস্ট:- আর জি করের ঘটনা প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ। শ্রীরামপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। তাদের দাবি আরজিকরের ঘটনা দোষীদের উপযুক্ত শাস্তি হোক এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পদত্যাগ করুক। শ্রীরামপুর থানার সামনে বিশাল […]










