হাওড়া, ৬ মার্চ:- টিকিট দেয়নি তৃণমূল। ক্ষোভে দল ছাড়লেন বিধায়ক। আজ তৃণমূলের শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী দল ছাড়লেন। তিনি দল ছেড়ে একেবারে গেরুয়া শিবিরে নাম লেখালেন। আজই দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। বিজেপির সাধারণ কর্মী হিসাবেই তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন।টিকিট না পাওয়ার ক্ষোভে জানিয়েছেন তিনি। পরে দলও ছাড়েন। তিনি জানিয়েছেন যে, বিজেপিতে কোনও স্বার্থ নিয়ে যোগ দেননি তিনি। শুধু বিজেপির হয়ে কাজ করার জন্য গেরুয়া শিবিরে গেছেন বলে জানান জটুবাবু।
Related Articles
শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে ইস্টবেঙ্গল ।
স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। সূত্রের খবর, হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব। আর তার ফলেই আইএসএল-এর দরজাও খুলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল লাল-হলুদের সামনে। মোহনবাগানের সঙ্গে আগেই মার্জ হয়ে গিয়েছিল এটিকে-র। সবুজ-মেরুনের আইএসএল খেলতে কোনও বাধা নেই। এ বার সব ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলও দেশের মেগা […]
মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বেলুড়ে।
হাওড়া, ২ ফেব্রুয়ারি:- আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে হাওড়ার বেলুড় বয়েজ স্কুলের সামনে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি পল্টু বণিক। তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল এবং জলের বোতল। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা খুশিমনেই তা গ্রহণ করেন। পল্টুবাবু জানান, আগত […]
বাংলা ভাগের চেষ্টার বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রস্তাবের উপর আলোচনা সোমবার।
কলকাতা, ৩০ জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বিজেপির বাংলা ভাগের চেষ্টার বিরোধিতা করে প্রস্তাব আছে বিধানসভায়। সরকারপক্ষের আনা প্রস্তাবের উপর আগামী সোমবার আলোচনা হবে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওইদিন অধিবেশনের প্রথমার্ধে দু’ঘণ্টা বাংলা ভাগ করা বিষয়ে আলোচনা হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই আলোচনায় অংশ নেবেন বলে তৃণমূল […]










