হাওড়া , ৪ মার্চ:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ভিন জেলা থেকে আসা এক ব্যক্তির ব্যাগ। নদীয়ার বাসিন্দা সুজিত রায় গত বুধবার ব্যাগটি একটি প্রাইভেট বাসে ফেলে নেমে পড়েন। পরে পুলিশ সেই খোওয়া যাওয়া ব্যাগটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি প্রাইভেট বাসে ব্যাগটি ফেলে রেখে ভুলবশত নেমে পড়েন সুজিত। এরপর যখন ব্যগটির খোঁজ পড়ে ততক্ষণে বাসটি সেখান থেকে অনেক দূর চলে গিয়েছিল। এরপর তিনি দাশনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সেই বাসের খোঁজ শুরু করে দাসনগর ট্রাফিক গার্ড। তারা সমস্ত ট্রাফিক পোস্টকে সতর্ক করে দেয়। অবশেষে ব্যাঁটরা থানা এলাকার কাঁটাপুকুর ক্রসিং এর কাছ থেকে সেই বাসটিকে আটকায় ব্যাঁটরা সাব ট্রাফিক গার্ড। বাস থেকে উদ্ধার হয় সেই ব্যাগ। এরপর সুজিতবাবুকে ডেকে খোওয়া যাওয়া ব্যাগটি খুলে দেওয়া হয় তাঁর হাতে।
Related Articles
রাস্তায় ছড়িয়ে পড়ল তীব্র ঝাঁঝালো অ্যাসিড, আতঙ্ক হাওড়ায়, ঘটনাস্থলে দমকল।
হাওড়া, ৪ মার্চ:- রাস্তায় অ্যাসিড ছড়িয়ে পড়ে আতঙ্ক হাওড়ার চার্চ রোডে। সোমবার দুপুরের ঘটনা। পাশেই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা অ্যাসিডের ঝাঁঝাঁলো গন্ধে অসুস্থ বোধ করতে থাকে বলে অভিযোগ। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। রাস্তায় ছড়িয়ে পড়া অ্যাসিড দ্রুত রাস্তা থেকে ধুয়ে ফেলা হয়। পুলিশ ওই রাস্তা ব্যারিকেড করে যান চলাচল সাময়িক বন্ধ […]
উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে নবগ্রামে উচ্ছাস , কানাইপুরে ক্ষোভ।
হুগলি , ৯ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিশিষ্ট অভিনেতা কাঞ্চন মল্লিক। আর অভিনেতা প্রার্থী কাঞ্চন মল্লিককে নিয়ে সোমবার উত্তাল হলো কোন্নগরের রাজনীতি। নবগ্রামে কাঞ্চন মল্লিককে নিয়ে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস আর ওপর দিকে কানাইপুর এলাকায় তৃণমূল প্রার্থীকে কর্মী সম্মেলনে না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিলেন কানাইপুর এলাকার তৃণমূল দলের […]
রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা।
কলকাতা, ৭ জুন:- রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। গতকাল রাজভবনের তরফে সবুজ সংকেত মেলার পর আজ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা বর্তমানে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে রয়েছেন। গত মাসে প্রাক্তন নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হওয়ায় রাজ্য সরকার রাজীব সিনহার […]










