হুগলি , ২৮ ফেব্রুয়ারি:- পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব আন্দোলনে সামিল হলো উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন সকালে রিষড়া সুভাসনগর বি ব্লক এলাকায় উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূলের সভাপতি নিখিল চক্রবর্তীর নেতৃত্বে কাঠের উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদে সামিল হন মহিলারা। এছাড়াও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রান্নার গ্যাসে আমিও বাড়ছি মাম্মি প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা কর্মীরা। এই বিক্ষোভ সম্পর্কে ব্লক তৃণমূলের সভাপতি নিখিল চক্রবর্তী লকডাউনের পর মানুষ এমনিতেই কর্মহীন হয়ে পড়েছে। তার ওপর গৃহস্থের হেসেলে টান পড়েছে দিনের পর দিন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি।বাংলার মানুষের ওপর এই আক্রমণ মেনে নেবে না তারা। আগামী ভোটে ব্যালট বাক্সে তার প্রতিফলন ঘটাবে মানুষ এটাই তাদের আশা।
Related Articles
পেশাদারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করছে রাজ্যের কারিগরি দপ্তর।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- আগামী মাসে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এবারের দুয়ারে সরকার শিবিরে বেশকিছু নতুন প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। পুরনো সমস্ত প্রকল্পের পাশাপাশি এবার দুয়ারে সরকার শিবির থেকে নতুন চালু হওয়া মৎস্যজীবী ক্রেডিট কার্ড,হস্তশিল্পী ক্রেডিট কার্ড এবং বয়ন শিল্পী ক্রেডিট কার্ডের মত নতুন প্রকল্পের জন্য […]
খরদহ স্টেশনে নিত্যযাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার।
উঃ২৪পরগনা,৮ মার্চ :- মেন লাইন সেকশনে খরদহ স্টেশনে নিত্যযাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হয়। খড়দহ লেভেল ক্রসিং গেটে এমনকি গেট খোলা অবস্থাতেও রেল প্রশাসনের সহযোগিতায় চালাতে হয় গাড়ি । দীর্ঘসময় লেভেল ক্রসিং না পেলেও চলাচল করে ট্রেন সূরার আশায় দীর্ঘদিনের টালবাহানার ও বঞ্চনার শিকার খরদহ বাসিন্দারা । রাজ্য প্রশাসনের উদাসীনতার এবং এই জিনিস চলতে থাকলে একদিন […]
বিজেপি আশ্রিত’ দুষ্কৃতিকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। রাস্তা অবরোধ।
হাওড়া , ১১ এপ্রিল:-শনিবার ভোটের দিন হাওড়ায় চ্যাটার্জিহাটের একটি বুথে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল স্থানীয় এক দুষ্কৃতীকে। এই অভিযোগ জানিয়েও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতী গত কয়েকদিন ধরেই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় বাইক বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে। তা সত্বেও পুলিশ কোনও […]







