রিংকা পাত্র , ২৫ ফেব্রুয়ারি:- প্রতি জেলা শাসকদের এবং এসপির সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। ভোটার আই কার্ড দেওয়ার কাজ দ্রুত করতে নির্দেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন, অতিদ্রুত কার্যকর করতে হবে। মহিলা ভোটকর্মীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ। সিইও কে বলেছেন ধন্যবাদ আরো কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করতে। সাধারণ মানুষকে অবগত করতে নির্দেশ দিয়েছেন, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে নির্দেশ। যেকোনো দিন নির্ঘণ্ট প্রকাশ হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন।
Related Articles
হাওড়ার পাঁচলা ব্লকের বিকি হাকোলায় ছাপ্পা ভোটের অভিযোগ তুললো বিজেপি।
হাওড়া, ৮ জুলাই:- হাওড়ার পাঁচলা ব্লকের বিকি হাকোলায় ছাপ্পা ভোটের অভিযোগ তুললো বিজেপি। এদিন রানিহাটির পাঁচলা ব্লকের বিকি হাকোলা পঞ্চায়েতের ঊমেশ চন্দ্র হাইস্কুলের ২৩৫ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে গ্রামসভার বিজেপি প্রার্থী টিনা ঘোষকে ভোটকেন্দ্রের ভেতরে মারধর করার অভিযোগ ওঠে। এছাড়াও ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। পানিয়াড়ায় গ্রামীণ পুলিশের মূল অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে […]
ই-আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৯ ডিসেম্বর:- উন্নত প্রযুক্তির সাহায্যে আবগারি দপ্তর এর কাজ আরও স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা ই-আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ট্যুইট করে একথা জানিয়েছেন। আগামী ৩০ শে ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যের প্রতিনিধিদের হতে কেন্দ্রের এই ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড তুলে দেবেন […]
২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভ বচ্চন।
কলকাতা, ২৪ নভেম্বর:- দুবছরের কোভিড কাল পেরিয়ে ফের একবার ছন্দে ফিরছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ফের নক্ষত্র সমাবেশের স্বাক্ষী হতে চলেছে কলকাতা। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে চলেছেন বিগ বি- অমিতাভ বচ্চন। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হচ্ছে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, […]








