কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জ্বলানি তেলের লাগামছাড়া দাম বাড়ার প্রতিবাদ জানাতে আজ তিনি গাড়ির বদলে ই ব্যাটারি চালিত স্কুটারে চেপে কালীঘাটের বাড়ি থেকে রাজ্য সচিবালয় নবান্নে যান। তাকে স্কুটার চালিয়ে নিয়ে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামীকাল থেকে প্রতিবাদ আরো জোরদার হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আবেদন জানালেন, পেট্রো পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মানুষকে পথে নামতে। ফেরার সময়ও তিনি ইলেকট্রিক স্কুটারেই ফিরবেন বলে নবান্নে পৌঁছে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।
Related Articles
৩০ তম রিষড়া মেলায খবর সোজাসাপটার সাথে একান্তে প্রখ্যাত সংঙ্গীত শিল্পী মহালক্ষ্মী আইয়ার।
অর্ণব বিশ্বাস,১২ জানুয়ারি:- এই ধরিত্রী থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, এখানেই হেমন্ত মুখোপাধ্যায়,পন্ডিত অজয় চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তীদের জন্ম। এখানে বড় বড় কলাকারদের জন্ম। এখানে সবধরনের সাংস্কৃতিক মানুষরা আসলে আলাদা অনুভূতি দেয়। আজ ৩০ তম রিষড়া মেলায় এসে সাম্প্রতিককালের বাংলা সিনেমার জনপ্রিয় গান “গুটি গুটি পায়ে”- র গায়িকা মহালক্ষ্মী আইয়ার খবর সোজাসাপটাকে এক একান্ত সাক্ষাৎকারে এই […]
বজ্রপাতে মৃতদের বাড়িতে লকেট, বেসুরোদের নিয়ে বিস্ফোরক সাংসদ ।
হুগলি , ৯ জুন:- গত ৭ ই জুন সিঙ্গুরের নসিবপুর গ্রামে বজ্রাঘাতে মৃত সুস্মিতা কোলের বাড়িতে আসেন হুগলি সাংসদ লকেট চ্যাটার্জী। তিনি পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের উচিত ছিল বজ্রাঘাত নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করলে, রাজ্যে এতগুলো প্রাণ যেতো না। এদিকে সাংবাদিকদের প্রশ্নে দলবদলুদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চুঁচুড়ার এই সাংসদ […]
দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দেওয়ায় শহরের পুজো উদ্যোক্তাদের বর্ণময় পদযাত্রা।
কলকাতা, ২২ ডিসেম্বর:- ইউনেস্কো বাংলার দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দেওয়ায় শহরের পুজো উদ্যোক্তাদের তরফে আজ কলকাতায় বর্ণময় পদযাত্রার আয়োজন করা হয়। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় ওই পদযাত্রা। ঢাক-ঢোল বাজিয়ে হাতে পোস্টার, বেলুন নিয়ে পদযাত্রায় সামিল হন পুজো উদ্যোক্তারা। পদযাত্রায় উপস্থিত ছিলেন দেবাশিষ কুমার, চন্দ্রীমা ভট্টাচার্য প্রমুখ। গত ১৫ […]







