বাঁকুড়া , ১৯ ফেব্রুয়ারি:- নবান্ন অভিযান গিয়ে পুলিশের আঘাতে আক্রান্ত হয়ে গত ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোতুলপুর এর ডিওয়াইয়াফাই কর্মী মইদুল ইসলাম মিদ্দা। তিনি ছিলেন তার পরিবারের এক মাত্র রোজকেড়ে ব্যাক্তি। তাই সেই দিন বিকালেই নবান্নে বসে তার পরিবারের এক জন কে সরকারি চাকরি দেবার প্রতিসূতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই কথা মতোই মইদুলের স্ত্রীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিতে আজ কোতুলপুর থানার চরকলা গ্রামে আসেন মন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়ার জেলা শাসক শ্রীমতি কে রাধিকা আইয়ার ও বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও। মইদুলের স্ত্রীর অর্থাৎ মামনি খাতুন এর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন মন্ত্রী শ্যামল সাঁতরা। তাকে কোতুলপুর থানাতেই হোম গার্ডের চাকরি দেওয়া হয়। নিয়োগ পত্র হাতে পেয়ে পরিবারের লোকজন খুশি ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related Articles
বিনপুরের মালাবতী জঙ্গলে ফের আগুন , নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা
ঝাড়গ্রাম, ২ মার্চ:- মঙ্গলবার কে বা কারা আচমকা মালাবতীর জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় বন দপ্তররর পক্ষ থেকে দমকলের কর্মীদের জানানো হয়। খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে […]
জিএসটি ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্রের দেওয়া বাজার থেকে ঋণ গ্রহণের প্রস্তাব রাজ্য সরকার শর্ত স্বাপেক্ষে মেনে নিয়েছে।
কলকাতা , ১৪ নভেম্বর:- জিএসটি ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্রের দেওয়া বাজার থেকে ঋণ গ্রহণের প্রস্তাব রাজ্য সরকার শর্ত স্বাপেক্ষে মেনে নিয়েছে। রাজ্যের জিএসটি ক্ষতিপূরণের টাকা মেটাতে কেন্দ্র নিজেই ঋণ নিয়ে রাজ্যগুলিকে ঋণ দিতে রাজি বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন। গোটা বিশেক রাজ্য এই প্রস্তাবে সায় দিলেও এত দিন নবান্ন তাতে সম্মতি জানায়নি। শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত […]
মহালয়ায় ভারত সেবাশ্রমের উদ্যোগে কালনাগিনী নদীতে তর্পণ ও অকাল বোধন।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- মহালয়ার পরম্পরা ঐতিহ্য মেনে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির পরিচালিত স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের তরফ থেকে রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকাধীন গুন্ডাকাটায় কালনাগিনী নদীতে এলাকার মায়েদের উদ্যোগে এই অভিনব তর্পণের আয়োজন করা হয়। এই অভিনব তর্পণ দেখতে কালনাগিনী নদীর দু’ধারে হাজার হাজার […]









