কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার চলতি মাসের মধ্যেই মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ঋন দেওয়ার কাজ শুরু করার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বিভিন্ন জেলার সমবায় সমিতিগুলিকে চলতি সপ্তাহের মধ্যেই নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি দলে ন্যূনতম দশ জনে করে মহিলা নিয়ে প্রাথমিকভাবে রাজ্যে মোট দশ হাজার নতুন গোষ্ঠী তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন একাউন্ট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী অর্থ বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্যে ২৫ হাজার কোটি টাকা ঋন দেওয়ার কথা ঘোষনা করেছিলেন। চলতি অর্থ বছরে এই ধরনের গোষ্ঠীগুলিকে প্রায় ১২ হাজার কোটি টাকা ঋন দেওয়া হয়েছে।
Related Articles
সুপ্রিম শুনানির আগে ফের রাত জাগলো হুগলির মানুষ।
হুগলি, ৯ সেপ্টেম্বর:- আজ আর জি করের পাশবিক ঘটনার এক মাস হয়ে গেলো। বিচার এখনো অধরা মনে করছেন জাস্টিস চেয়ে পথে নেমে আন্দোলনকারীরা। তাই ১৪ আগস্টের পর আবার রাত দখলের ডাক দেওয়া হয়। হুগলিতেও বিভিন্ন জায়গায় মিছিল প্রতিবাদ সংঘটিত হয়। উত্তরপাড়া থেকে চুঁচুড়া হিন্দমোটর থেকে চন্দননগর একটাই দাবী আর জি করের বিচার চাই। চুঁচুড়া ঘরির […]
রোজ চাই মাটন-ইলিশ, না হলেই র্যাগিং; সদলবলে স্ত্রীর আক্রমনে ছাদ থেকে ঝাঁপ স্বামীর।
সুদীপ দাস, ১৩ অক্টোবর:- সাদামাটা পুরোহিত মশাইয়ের মাসিক ইনকাম মেরেকেটে ৩থেকে ৪হাজার টাকা। এই ইনকামেই গত বছর নভেম্বরে দেখেশুনে বিয়েটা করেছিলেন তিনি। প্রথম কয়েকদিন ঠিকঠাক চললেও তারপর থেকেই স্বমহিমায় স্ত্রী। ডাল-ভাত মুখে রোচে না তাঁর। শুরু ইলিশের চাহিদা। তারপর মাটন। যা ক্রমশ নিত্যদিনের ব্যপার হয়ে ওঠে। স্ত্রীর চাহিদা মেটাতে না পেরে সংসারে শুরু অশান্তি। কিন্তু […]
৮ জুলাই ইংরেজদের দেশে শুরু ক্রিকেট, প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা ।
স্পোর্টস ডেস্ক, ৩ মে:- কয়েকমাস বন্ধ থাকার পর ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট ম্যাচ হবে হ্যাম্পশায়ারে। এই ম্যাচ শুরু হবে ৮ জুলাই। দ্বিতীয় টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডে। এই ম্যাচ শুরু ১৬ জুলাই। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হবে […]








