হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- বছর দশেকের এক বালক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি থানা এলাকায়। ঘটনাটি ঘটে বালির শিবু চক্রবর্তী লেনে। পরিবার সূত্রে খবর, নিখোঁজ ওই বালকের নাম নীরজ দাস (১০)। গত রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ হয় সে। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। তার নিখোঁজ হওয়ার স্থান থেকে পার্শ্ববর্তী সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ সূত্রে খবর। যদিও পরিবারের তরফে তার মা ইন্দ্রানী দাসের অভিযোগ, তাঁর ছেলেকে কেউ নিয়ে চলে গেছে। যদি নিজে থেকে সে যেত তাহলে সে বাড়ি ফিরে আসত। বালি শিক্ষা নিকেতন স্কুলের ক্লাস ফাইভ এর ছাত্র সে। বাড়ির লোকেরা এই ঘটনায় যথেষ্টই উৎকন্ঠায় রয়েছেন।
Related Articles
পুরসভা খোলার আগেই গেট বন্ধ করে দিয়ে অবস্থান শুরু করলো চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা।
সুদীপ দাস , ২২ জুন:- বেশ কিছু ধরেই অস্থায়ী কর্মীদের আন্দোলন শুরু হয়েছে চুঁচুড়া পুরসভায়। আন্দোলনর সূত্রপাত হয় নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিকে কেন্দ্র করে। তাদের দাবি ছিল অস্থায়ী কর্মীদেরই স্থায়ী পদে নিয়োগ করতে হবে। এই নিয়ে দফায় দফায় এর আগেই অস্থায়ী কর্মীরা পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। নিজেদের ৫দফা দাবী নিয়ে পুরসভায় ডেপুটেশনে দেওয়া পরও কোনো রফা […]
সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন হতে চলেছে সুব্রতময়।
কলকাতা, ৭ নভেম্বর:- সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন হতে চলেছে সুব্রতময়। পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে অন্যতম প্রবীণ এই সদস্যকে সম্মান জানাবে রাজ্য বিধানসভা। প্রথমে শোকপ্রস্তাব পাঠ করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই তাঁর স্মৃতিচারণ করবেন বিভিন্ন দলের বিধায়করা। সুব্রত মুখোপাধ্যায় প্রথম বিধানসভায় পা রেখেছিলেন ১৯৭১ সালে। জীবনের শেষ সময় পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। দীর্ঘ […]
লক ডাউনকে চ্যালেঞ্জ জানিয়ে শ্রীরামপুরে হোমযঞ্জ করে পুজো করল বিজেপির নেতা কর্মীরা ।
হুগলি , ৫ আগস্ট:- অভিজিৎ নক্ষত্রে পূর্ণ মূহুর্তে রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস সমারোহের সূচনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলাতেও পরেছে তার আঁচ । রাজ্যের প্রত্যেকটি জেলায় কার্যত সম্পূর্ণ লকডাউনের মাঝেও চলছে পূজা যজ্ঞ । করোনা পর্বে রাজ্য সরকারের লক ডাউনকে চ্যালেঞ্জ জানিয়ে শ্রীরামপুরে হোমযঞ্জ করে পুজো করল বিজেপির নেতা কর্মীরা । […]







