বাঁকুড়া , ১৬ ফেব্রুয়ারি:- শেষ যাত্রায় বাম ছাত্র সংগঠনের কর্মী মইদুল ইসলাম মিদ্যা। বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে মৃত বাঁকুড়ার কোতুলপুরের এই ডিওয়াইএফআই কর্মীর তাঁর প্রিয় সংগঠনের পতাকা মোড়া মৃতদেহ চোরকোলা গ্রামে পৌঁছায় সোমবার গভীর রাতে। এলাকায় মৃতদেহ পৌঁছাতে সর্বস্তরের সাধারণ মানুষ ভিড় জমান তার বাড়িতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার ঐ গ্রামে মইদুল ইসলামের শেষ যাত্রায় অংশ নিলেন হাজার হাজার মানুষ। সঙ্গে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জী, রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, সভানেত্রী মিনাক্ষী মুখার্জী, সিপিআইএম নেতা, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র, দলের নেতা তাপস চক্রবর্ত্তী সহ অসংখ্য বাম নেতা কর্মীরা। উপস্থিত সিপিআই এম কর্মী থেকে সাধারণ মানুষ একটিবার চোখের দেখা দেখতে চান তাঁদের প্রিয় ‘কমরেড’কে। সকলেই চাইছিলেন মইদুলের কাছে একটিবার পৌঁছাতে। যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজির ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন সীআল দশটার পর মইদুল ইসলামের মৃতদেহ নিয়ে তাঁর বাড়ি থেকে শেষ যাত্রা শুরু হয়। পরে গ্রামের একটি ফাঁকা মাঠে এসে সেখানে ধর্মীয় রীতিনীতি পালন শেষে নির্দিষ্ট কবররস্থানে নিয়ে গিয়ে সেখানে তাঁকে কবরস্থ করা হয়।
Related Articles
আনিস খানের হত্যাকাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফের উত্তপ্ত আমতা।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- ছাত্র-নেতা আনিস খানের হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার আমতা। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায় আনিসের পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়ির বাইরে প্রচুর মানুষ এদিন বিক্ষোভ দেখান। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। এদিনই দুপুর ২টায় আনিসের বাবা ও […]
পুরভোটের প্রচারে পরিবেশ দূষণ আটকাতে একাধিক নির্দেশিকা জারি কমিশনের।
কলকাতা, ১১ জানুয়ারি:- রাজ্য নির্বাচন কমিশন কোভিড বিধি উড়িয়ে ও কমিশনের নির্দেশ অমান্য করে পুর ভোটের প্রচার করার তিন প্রার্থীকে শোকজ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারী দেওয়া হয়েছে। এছাড়াও পুরভোটের […]
বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সময়মতো বাঁধ সংস্কার নিয়ে পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি চিঠিতে অভিযোগ করেন। এই সমস্যা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে রাজ্য বন্যা সমস্যা থেকে মুক্তি পাবে না বলেও মুখ্যমন্ত্রী চিঠিতে […]









