দার্জিলিং,২২ জানুয়ারি:- বুধবার দার্জিলিং শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিলও করেন মমতা। সেখানে ভানু ভক্ত ভবন থেকে চক বাজার পর্যন্ত মিছিলের একেবারে সামনে ছিলেন মমতা। সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা ছাড়াও ছিলের রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। কলকাতায় নাগরিকত্ব আইন বিরোধিতায় মমতাকে হাতে কাঁসর নিতে দেখা গিয়েছে। এদিন দেখা গেল বড় করতাল বাজিয়ে মিছিলে হাঁটছেন তিনি। মিছিল শেষে চকবাজারে সভা করেন তিনি। সেই সভায় কখনও নেপালি ভাষায় স্লোগান দিয়ে কখনও স্থানীয় রাজনীতির কথা বলে তিনি পাহাড়ের পাশে আছেন বোঝাতে চান মমতা।
Related Articles
দ্বান্দ্বিক নাট্যোৎসব হাওড়ায়।
হাওড়া,৩০ ডিসেম্বর:- নতুন বছরে নাট্যপ্রেমীদের জন্য সুখবর। রুচিশীল বাংলা নাটক উপহার দিতে চলেছে দ্বান্দ্বিক নাট্যসংস্থা। প্রতি বছরের মতো এবছরেও হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন হলে একগুচ্ছ ভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ হতে চলেছে। দ্বান্দ্বিক ৪৬ বছরে পদার্পণ করল। প্রয়াত নাট্যকার অচিন্ত্য চৌধুরী স্মরণে এবার ২২তম দ্বান্দ্বিক নাট্যোৎসবের সূচনা হবে আগামী ৪ জানুয়ারি। […]
ইন্দিরা ক্যান্টিনের মাধ্যমে প্রতিদিন দুপুরের আহারের ব্যবস্থা করেছেন কংগ্রেস সেবাদলের কর্মীরা।
হাওড়া, ২৩ জানুয়ারি:- করোনাকালে হাওড়ায় ইন্দিরা ক্যান্টিনের মাধ্যমে প্রতিদিন প্রায় শ’খানেক মানুষের জন্য বিনামূল্যে দুপুরের আহারের ব্যবস্থা করেছেন কংগ্রেস সেবাদলের কর্মীরা। প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পরে সকলের সহযোগিতা পেলে এই কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কর্মসূচির অন্যতম উদ্যোক্তা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদিকা দীপশিখা ভৌমিক। রবিবার ২৩ […]
ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ চাষীদের ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত সরকারের।
কলকাতা , ২৮ মে:- ঘূর্ণিঝড় ইয়সের প্রভাবে ক্ষতিগ্রস্থ চাষীদের সহায়তা করতে রাজ্য সরকার দুয়ারে ত্রান প্রকল্পে তাদের ন্যূনতম এক হাজার ও সর্বোচ্চ আড়াই হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে একেবারে ভেঙে পড়া পাকাবাড়ি সংস্কারে এককালীন কুড়ি হাজার ও আংশিক ক্ষতিগ্রস্থদের পাঁচ হাজার টাকা করে […]









