হুগলি , ৯ ফেব্রুয়ারি:- আগামীকাল থেকে পুরোপুরি ভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তারকেশ্বর মন্দির। ভক্তরা গর্ভগৃহে জল ঢালতে পারবেন। করোনা পরিস্থিতিতে গত ১৮ ই মার্চ পুরোপুরি ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির। গাজন মেলা এবং শ্রাবনী মেলা বন্ধ ছিল। সরকারি বিধি নিষেধ মেনে ১লা জুন থেকে বেশ কিছু ধর্মীয় স্থান খোলা হলেও তারকেশ্বর মন্দির বন্ধ রাখা হয়। পরবর্তী কালে সরকারি করোনা বিধি মেনে সেপ্টেম্বরের চার তারিখ সর্ব সাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হলেও গর্ভগৃহে জল ঢালা নিষেধ ছিল ভক্তদের। সেই নিষেধ ও এবার তুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। আগামীকাল থেকে গর্ভ গৃহে জল ঢেলে পূজা অর্চনা করতে পারবেন ভক্তরা। তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ জানিয়েছেন, করোনা বিধিমেনে আগামী কাল থেকে গর্ভগৃহে জল ঢালতে পারবেন ভক্তরা।
Related Articles
বিরোধীরা শক্তিশালী না হলে সেই খেলায় মজা নেই , মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়।
হাওড়া , ১৭ মার্চ:- শক্তিশালী বিরোধী না হলে সেই খেলায় মজা নেই। মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়। বুধবার দুপুরে হাওড়ায় ওল্ড কালেন্টরেট বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের অরূপ রায় বলেন, “আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। যদি বিরোধীরা শক্তিশালীই না হয়, তাহলে খেলার মজা কোথায় ? মজা নেই। আমরা নির্বাচনে কখনও ওয়াকওভার নিতে চাই না। আমরা […]
বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সময়মতো বাঁধ সংস্কার নিয়ে পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি চিঠিতে অভিযোগ করেন। এই সমস্যা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে রাজ্য বন্যা সমস্যা থেকে মুক্তি পাবে না বলেও মুখ্যমন্ত্রী চিঠিতে […]
ডানকুনির এক গদি কারখানায় ভয়াবহ আগুন।
হুগলি, ৩ জুন:- ডানকুনির জগন্নাথপুররে একটি ফোমের গোদি তৈরীর কারখানায় আগুন।ওয়েলডিং করার সময় আগুন লাগে বলে অনুমান।এলাকার বসতি রয়েছে আরো কারখানা রয়েছে।গোদির কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পরার আশঙ্কা।একটি ম্যাটাডোর দাউ দাউ করে জ্বলছে।দলকলে খবর দেন আতঙ্কিত এলাকার বাসিন্দারা।দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি থেকে আগুন লাগলো সেটা এখনো স্পষ্ট নয়। Post […]









