সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ৬ষ্ঠ পে কমিশন অনুযায়ী সিনিয়র বেনিফিট ফিরিয়ে দেওয়া, ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা সহ একাধিক দাবীর কথা বহুদিন ধরেই রাজ্য সরকারকে জানিয়ে আসছিলো ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত অফিসিয়াল কর্মীরা। সেই দাবী না মানায় গত ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে অফিসিয়াল কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছে। বিগত ৫ দিন ধরে সেই কর্মসুচি চলছে। সোমবার হুগলি জেলার ত্রিস্তর পঞ্চায়েতের ১০০ দিনের অফিসিয়াল কর্মীরা হুগলি জেলা শাসক অফিসে জেলার mgnrega এর দপ্তরে এসে হাজির হন। দপ্তরের মধ্যে ঢুকেই তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হন। তাঁদের বক্তব্য আমরা অফিসে গেলেও কাজ করছি না। দাবি-দাওয়া যতদিন পর্যন্ত না মিটছে ততদিন এই কর্মবিরতি চলবে বলে তিনি জানান।
Related Articles
বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে আবশ্যিক ভাবে কভিড শয্যা বৃদ্ধির জন্য চার সদস্যের টাস্কফোর্স গঠন।
কলকাতা , ১৮ এপ্রিল:- রাজ্যে কোভিড সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রাজ্য সরকার সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে আবশ্যিক ভাবে কভিড শয্যা বৃদ্ধির জন্য চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনসলের নেতৃত্বে এই টাস্ক ফোর্সের অন্য সদস্যরা হলেন ডক্টর হরেকৃষ্ণ চন্দ্র, ড সোমা শীল এবং ড:অর্ণব রায়। শয্যা […]
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবী মুখ্যমন্ত্রীর
কলকাতা ,২৮ জানুয়ারি;- হয় কৃষক স্বার্থ বিরোধী তিন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার নচেৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ।কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লী সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আনা একটি সর্বদলীয় প্রস্তাবের উপরে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন লকডাউনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র […]
ভাষা আন্দোলনের শহীদ কোন্নগরের শফিউর রহমানের জন্মভিটে আজও জরাজীর্ণ , কেউ ফিরেও তাকায় না।
তরুণ মুখোপাধ্যায় ,২১ ফেব্রুয়ারি:- ১৯৪৭ সালে বাংলা ভাগ হওয়ার পর থেকে পূর্ব বাংলার মানুষেরা পাকিস্তানের চাপিয়ে দেওয়া উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে শুরু করে মরণপন আন্দোলন। হাজার হাজার মানুষের দাবি বাংলা ভাষাকে উর্দুর পাশাপাসি পাকিস্তানের রাষ্ট্র ভাষা করতে হবে এই দাবি নিয়ে আন্দোলন তীব্রতর হয়। পূর্ব বাংলার আপামর ছাত্র-যুব সহ সমস্ত স্তরের মানুষ পাকিস্তানের এই […]






